অর্থকাগজ ডেস্ক

ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারের পর চলমান বিশ্বকাপ থেকে কার্যত বিদায়ঘণ্টা বেজে গেল হাইতির। টানা দুই ম্যাচে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থাকা ক্যারিবীয় দেশটি টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ছিটকে গেছে বিশ্বকাপের মঞ্চ থেকে।

টিকে থাকতে অন্তত একটি পয়েন্ট দরকার ছিল হাইতির। কিন্তু ব্রাজিলের কাছে হারায় তাদের সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। ফলে চার পয়েন্ট নিয়ে গ্রুপ সি–তে যৌথভাবে শীর্ষে উঠে যায় ব্রাজিল ও মরক্কো, অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে টিকে আছে স্কটল্যান্ড।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল হাইতি। ফলে দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট শূন্য। অন্যদিকে এক জয় ও এক ড্রয়ে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট চার করে, আর স্কটল্যান্ডের ঝুলিতে আছে তিন পয়েন্ট। শেষ ম্যাচে জিতলেও হাইতি আর স্কটল্যান্ডকে টপকাতে পারবে না।

এর কারণ, এবারের বিশ্বকাপে সমান পয়েন্ট হলে প্রথম বিবেচনা করা হচ্ছে মুখোমুখি লড়াইয়ের ফল। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় সেই হিসাবেও পিছিয়ে রয়েছে হাইতি। ফলে শেষ ম্যাচের ফল যাই হোক, গ্রুপের শেষ স্থান থেকে তাদের আর উপরে ওঠার সুযোগ নেই।

১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা পাওয়া হাইতির জন্য এটি ঐতিহাসিক প্রত্যাবর্তন হলেও শেষ পর্যন্ত তাদের গ্রুপ পর্বেই থামতে হলো।

 

সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

Leave A Reply

Exit mobile version