নিজস্ব প্রতিবেদক>
কবিতা ও আবৃত্তিচর্চাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো আবৃত্তি অনুষ্ঠান ‘কণ্ঠপ্রভা’। ‘আবৃত্তি বৃত্তান্ত’-এর আয়োজনে গতকাল বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮০৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক সন্ধ্যাটি হয়ে ওঠে আবৃত্তিপ্রেমীদের মিলনমেলা।
বিকেল ৫টায় শুরু হওয়া এই আয়োজনে অংশ নিয়েছিলেন একঝাঁক প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পী। তাদের প্রাণবন্ত পরিবেশনা এবং কবিতা পাঠের নান্দনিক উপস্থাপনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। আবেগ ও উচ্চারণের শৈল্পিক সমন্বয়ে শিল্পীরা যেন কবিতার অন্তরাত্মাকে শ্রোতাদের মাঝে মূর্ত করে তোলেন।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন তিথি রাণী পূজা, লাবণ্য, জনি মাহমুদ, তাজুল ইসলাম তন্ময়, তনুশ্রী বসাক, এফ এম খালেকুজ্জামান ইমন, মাসুদ মনীরুল, দেবজ্যোতি, ফজলে রাব্বী, সূচনা, মুকুল, ইসরাত শিউলি, রাকিবুল ইসলাম, টুনু, আল-আমিন, জেরিন আফিয়া, জাহান বশির, আবু জাফর মোহাম্মদ ছালে, বাপ্পি আশরাফ এবং শেখ মঈনুল ইসলাম।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘আবৃত্তি বৃত্তান্ত’-এর পরিচালক তাসিন রেজা। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-পরিচালক অনন্যা মাহমুদ, অনুষ্ঠান সম্পাদক জামনূর নাহার স্বপ্না এবং সাংগঠনিক সম্পাদক তাছলিমা শাহানূর।
আয়োজকরা জানান, ‘কণ্ঠপ্রভা’ তাদের সংগঠনটির প্রথম কোনো আনুষ্ঠানিক পরিবেশনা। তারা বলেন, আবৃত্তিচর্চাকে আরও বিস্তৃত করতে এবং নতুন ও সম্ভাবনাময় শিল্পীদের সুযোগ করে দিতে এমন সাহিত্য ও সংস্কৃতিচর্চার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শক ও কবিতাপ্রেমীরা ‘আবৃত্তি বৃত্তান্ত’-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সর্বশেষ হালনাগাদ 1 day আগে

