Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ৬ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বেসরকারি খাতে ঋণে চার বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধি

    ডিসেম্বর ৩, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি টানা নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের অক্টোবরে এই প্রবৃদ্ধি নেমেছে ৬.২৩ শতাংশে—যা চার বছরের মধ্যে সর্বনিম্ন। সেপ্টেম্বরের ৬.২৯ শতাংশ থেকেও এটি কম, আর এক বছর আগের ৮.৩০ শতাংশের তুলনায় পতন আরও প্রকট।

    অর্থনীতিবিদ ও ব্যাংকাররা একে নতুন বিনিয়োগের দৃশ্যমান দুর্বলতার সরাসরি প্রতিফলন হিসেবে দেখছেন। তাদের মতে, গত বছরের মাঝামাঝি থেকেই বিনিয়োগে আগ্রহ কমে যাওয়ায় উদ্যোক্তারা মূলধনি যন্ত্রপাতি আমদানি ও সম্প্রসারণমূলক কার্যক্রমে আগ্রহ হারিয়েছেন। বিনিয়োগ কমে যাওয়ায় ব্যাংকঋণের চাহিদাও স্বাভাবিকভাবেই কমছে।

    বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মনে করেন, নতুন বিনিয়োগের সংকোচনই ঋণপ্রবাহ কমে যাওয়ার মূল কারণ। তার ব্যাখ্যা—বিনিয়োগ না বাড়লে যন্ত্রপাতি আমদানি কমে যায়, ফলে ব্যাংকঋণেরও প্রয়োজন কমে। তিনি উল্লেখ করেন, আগের মতো জালিয়াতির উদ্দেশ্যে নেওয়া ঋণ কমেছে এবং ডলার সংকটও কিছুটা দূর হয়েছে; কিন্তু জ্বালানি সংকট এখন বড় বাধা হয়ে উঠেছে। অনেক কারখানা গ্যাস সরবরাহের ঘাটতিতে উৎপাদন বজায় রাখতে পারছে না।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে মূলধনি যন্ত্রপাতির আমদানি প্রায় ৯.৫ শতাংশ হ্রাস পেয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ব্যাংকিং খাতের তারল্য চাপ ও ক্রমবর্ধমান খেলাপি ঋণ—যা অনেক ব্যাংকের ঋণ বিতরণ সক্ষমতা কমিয়ে দিয়েছে।

    পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমানও একই প্রবণতা তুলে ধরে বলেন, বর্তমান অর্থনৈতিক পরিবেশ বিনিয়োগ বৃদ্ধির উপযোগী নয়। মূলধনি যন্ত্রপাতি আমদানি কমা তারই স্পষ্ট ইঙ্গিত।

    এনআরবিসি ব্যাংকের এমডি মো. তৌহিদুল আলম খান মনে করেন, উচ্চ মূল্যস্ফীতি, চড়া সুদহার ও তারল্য সংকট মিলিয়ে ঋণের চাহিদা ও জোগান—উভয়ই কমে গেছে। তার মতে, রাজনৈতিক অনিশ্চয়তা ব্যবসায়িক সিদ্ধান্তকে আরও ধীর করেছে, ফলে উদ্যোক্তারা অপেক্ষার কৌশল নিচ্ছেন।

    রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবও স্পষ্ট। অনেক বিনিয়োগকারী জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছেন। তাদের ধারণা, নির্বাচনের পর নীতি-পরিবেশ স্পষ্ট হতে সময় লাগবে, আর সে পর্যন্ত নতুন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ।

    ব্যবসায়ী নেতাদের বক্তব্যও একই সুর ধরে। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ মনে করেন, বিনিয়োগের পরিবেশ অনুকূল নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি সংকট, এবং দেড়-দুই বছর অনিশ্চয়তা বিনিয়োগের সিদ্ধান্তকে পিছিয়ে দিচ্ছে। তিনি বলেন, গ্যাসের ঘাটতি এখন ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

    বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ঋণের সুদের হার এত বেশি যে অনেক কারখানা শুধু সুদের চাপ সামলাতেই হিমশিম খাচ্ছে।

    ঋণের চাহিদা কমে যাওয়ায় ব্যাংকগুলো এখন বেশি মন দিচ্ছে সরকারি সিকিউরিটিজে। ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ তাদের নতুন আয়ের উৎস হয়ে উঠেছে। শক্তিশালী ব্যাংকগুলো বিশেষভাবে লাভবান হয়েছে সরকারি সিকিউরিটিজে উচ্চ আয়ের ফলে।

    এর উদাহরণ ব্র্যাক ব্যাংক—যাদের বিনিয়োগ আয় ২০২০-২২ সালে যেখানে ছিল ৭০০-৮০০ কোটি টাকার মতো, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২,৮৮০ কোটি টাকায়—প্রায় চারগুণ বৃদ্ধি।

    সব মিলিয়ে, বেসরকারি খাতে ঋণের মন্থর গতি এখন শুধু আর্থিক সূচকের সমস্যা নয়; বরং বৃহত্তর অর্থনৈতিক আস্থার সংকটের ইঙ্গিত দিচ্ছে। একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, সুশাসন ও ব্যাংকিং খাতের পুনর্গঠন ছাড়া ঋণপ্রবাহের গতি ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেই বিশেষজ্ঞদের মূল্যায়ন। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অ্যাকসেসরিজ শিল্পে রফতানির নতুন দিগন্ত

    সংকট ছাড়াই ভোক্তা চাপে
    চালের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি

    বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তি: প্রবাসীদের পাঠানো আয়ে নতুন রেকর্ড

    গত বছরের মন্দা কাটিয়ে ৪.৫০% প্রবৃদ্ধি; অর্থবছরের প্রথম প্রান্তিকে ছন্দে ফিরছে অর্থনীতি

    ১০ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার: বিনিয়োগে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক

    রেমিট্যান্সের জোরে ২০ মাসের মধ্যে সর্বোচ্চ ব্যাংক আমানত প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অ্যাকসেসরিজ শিল্পে রফতানির নতুন দিগন্ত

    বাংলাদেশের শেয়ার বাজারে ইএসজি – সময়ের দাবি থেকে নীতিগত বাস্তবতা

    এলপিজি সংকট দীর্ঘায়িত – সরবরাহ ঘাটতিতে বাজারে দামে আগুন

    সংকট ছাড়াই ভোক্তা চাপে
    চালের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি

    ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে বেঙ্গল ইসলামি লাইফের বর্ণাঢ্য অনুষ্ঠান

    নির্বাচনি ব্যয়ের প্রভাবে চাঙ্গা প্রান্তিক অর্থনীতি; মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা গবেষকদের

    বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তি: প্রবাসীদের পাঠানো আয়ে নতুন রেকর্ড

    এডিপি বাস্তবায়নে রেকর্ড ধীরগতি: গত আট বছরের মধ্যে সর্বনিম্ন ব্যয় দেখল দেশ

    পাঁচ ব্যাংক একীভূতকরণ: দুই বছরের আমানতের মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

    গত বছরের মন্দা কাটিয়ে ৪.৫০% প্রবৃদ্ধি; অর্থবছরের প্রথম প্রান্তিকে ছন্দে ফিরছে অর্থনীতি

    জ্বালানি তেলের মূল্যে রেকর্ড: চীন ও ইরানের ওপর মার্কিন চাপের নেতিবাচক প্রভাব বিশ্ববাজারে।

    জ্বালানি ও সার আমদানির চাপে বাণিজ্য ঘাটতি; নজরে এবার রফতানি প্রবৃদ্ধি

    ১০ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার: বিনিয়োগে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক

    পুঁজি বাজারে ‘শেয়ার নেটিং’ চালুর প্রস্তাব; বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসির কঠোর সতর্কতা ও শর্তারোপ

    রেমিট্যান্সের জোরে ২০ মাসের মধ্যে সর্বোচ্চ ব্যাংক আমানত প্রবৃদ্ধি

    বিশ্ব মন্দার মাঝেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগে জোয়ার

    এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ভ্যাট হ্রাসের উদ্যোগ

    আইপিও খরায় স্থবির শেয়ার বাজার: নিষ্ক্রিয় মার্চেন্ট ব্যাংক ও আস্থাহীনতার গভীর সংকট

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে ২০২৫ সালে পুঁজি বাজারে গভীর স্থবিরতা

    তীব্র শীতে গ্যাস ও এলপিজি সংকটে বিপর্যস্ত জনজীবন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.