Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বেসরকারি ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

    জুলাই ৩, ২০২২ ৪:৫৫ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    মহামারির ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক খাত। চলতি বছরের প্রথম ছয় মাসে বেসরকারি খাতের বেশির ভাগ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। কোনো কোনো ব্যাংকের মুনাফা আগের বছরের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে।

    আমদানি-রপ্তানির কমিশন আয়, ব্যাংকঋণের সুদ ও মাশুল আদায় বাড়ায় প্রভাব পড়েছে পরিচালন মুনাফায়। এসব ব্যবসা থেকে ভালো আয় করেছে ব্যাংকগুলো।

    এর আগে করোনার আঘাতে ২০২০ সালে পরিচালন মুনাফায় ধস নেমেছিল দেশের ব্যাংক খাতে। তবে ২০২১ সালে ব্যাংকগুলোর আয় খাত ঘুরে দাঁড়িয়েছে। ২০২২ সালেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে ব্যাংক খাত।

    বিভিন্ন সূত্রে ব্যাংকের পরিচালন মুনাফাসংক্রান্ত অনানুষ্ঠানিক যেসব তথ্য পাওয়া গেছে, তা ওই ব্যাংকের প্রকৃত মুনাফা নয়।

    পরিচালন মুনাফা থেকে ঋণের মান অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি ও করপোরেট কর বাদ দেয়ার পরই প্রকৃত মুনাফার হিসাব পাওয়া যাবে।

    ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সাউথইস্ট ব্যাংক চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ৫৩৪ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে। গত বছরের একই সময়ে যা ছিল ৪৭২ কোটি টাকা।

    পূবালী ছয় মাসে ৬৫০ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছর যা ছিল ৫০৩ কোটি টাকা।

    মার্কেন্টাইল ব্যাংকের মুনাফার পরিমাণ ৩৯৫ কোটি, যা আগের বছর ছিল ৩৫৮ কোটি টাকা।

    শাহজালাল ব্যাংক ৪৮৯ কোটি টাকা মুনাফা করেছে। ২০২১ সালের জুন শেষে যা ছিল ২৮৩ কোটি টাকা।

    ব্যাংক এশিয়ার মুনাফা ৫৭৪ কোটি টাকা। আগের বছর একই সময় ছিল ৪৮৪ কোটি টাকা।

    ঢাকা ব্যাংক ৩৭৫ কোটি টাকা মুনাফা করেছে। আগের বছরে যা ছিল ৩০৯ কোটি টাকা।

    জানুয়ারি থেকে জুন পর্যন্ত এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা ১৬৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ কোটি টাকা বেশি। ব্যাংকটি আগের একই সময়ে ১৫০ কোটি টাকা মুনাফা ছিল।

    আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৬০ কোটি টাকা মুনাফা করেছে। আগে যা ছিল ৩১০ কোটি টাকা।

    এই সময়ে এনসিসি ব্যাংকের আয় ছিল ৩৭৭ কোটি, আগের বছর যা ছিল ৩২৮ কোটি টাকা।

    সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) প্রথম ষাণ্মাসিকে ১০০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। এর আগের বছরের একই সময়ে ব্যাংকের মুনাফা ছিল ৮০ কোটি টাকা। সে হিসাবে ছয় মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে ২০ কোটি টাকা বা ২৫ শতাংশ।

    এক্সিম ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ৩৭৫ কোটি। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৫০ কোটি। এ সময়ে ১২৮ কোটি টাকা করেছে মধুমতি ব্যাংক। আগের বছরে যা ছিল ৮৩ কোটি।
    #
    অকা/ব্যাংখা/দুপুর, ০৩ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    বেসরকারি ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.