অর্থকাগজ প্রতিবেদন
বে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান শাহজাদা মিঞা আর নেই। ১৩ মে স্থানীয় সময় রাত ৯টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শামসুর রহমান ১৯৭৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। চাকরি থেকে অবসর নিয়ে ১৯৭৭ সালে তিনি বে ট্যানারিজ প্রতিষ্ঠা করেন তিনি।
শামসুর রহমানের ছোট ছেলে আসিফুর রহমান শিহাব এ তথ্য অর্থকাগজকে নিশ্চিত করেছেন।
ব্যবসায়ী শামসুর রহমান ছিলেন একজন দানশীল ও সমাজসেবক।
ব্যক্তি জীবনে স্কুল, কলেজ, মাদরাসা এবং এতিমখানাসহ অসংখ্য প্রতিষ্ঠান গড়েছেন তিনি। শরীয়তপুর জেলায় সরকারি শামসুর রহমান কলেজ, মোহাম্মদপুর গাওসিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা, খলিলুর রহমান দাখিল মাদরাসা, আলহাজ সফুরা বেগম শিশু সদন, সফুরা বেগম মহিলা মাদরাসা, সফুরা বেগম মহিলা কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠান নির্মাণ করেন শামসুর রহমান।
২০০০ সালে বিশিষ্ট শিল্পপতি শামসুর রহমান দেশের তৃতীয় প্রজন্মের বীমা কোম্পানি গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এবং কন্টিনেন্টাল ইনসুরেন্স লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত হন। গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড সাবেক চেয়ারম্যান শামসুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
অকা/শিখা/সৈই/দুপুর,১৪ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version