Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি কমে এখন উদ্বৃত্ত

    ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ণUpdated:ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ডলার আয়ের চেয়ে ব্যয় কম হওয়ায় দীর্ঘ সাড়ে ৮ বছর পর বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি কমে এখন উদ্বৃত্ত হয়েছে। নভেম্বর পর্যন্ত এ হিসাবে ঘাটতি ছিল। ডিসেম্বরে এতে ঘাটতি কমে উদ্বৃত্ত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 
    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই ডিসেম্বরে সরকারের বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি কমে উদ্বৃত্ত হয়েছে তিন কোটি ৩০ লাখ ডলার। এর আগে চলতি অর্থবছরের গত নভেম্বর পর্যন্ত এ হিসাবে ঘাটতি ছিল ২৩ কোটি ডলার। এর আগে ২০১৬-১৭ অর্থবছর থেকে এ হিসাবে টানা ঘাটতি চলে আসছে। ২০২২ সালের জুলাই থেকে এ ঘাটতির কারণেই ডলার সংকট প্রকট আকার ধারণ করে। বর্তমানে সংকট কিছুটা কমলেও ডলার ব্যবহারে এখনো সাশ্রয়ী নীতি অনুসরণ করছে কেন্দ্রীয় ব্যাংক।
    সূত্র জানায়, বৈদেশিক মুদ্রায় সরকারের আয় ব্যয়ের চিত্র এ হিসাবে প্রতিফলিত হয়। বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে খরচ বেশি হলে এতে ঘাটতি দেখা দেয়। আর আয়ের চেয়ে খরচ কম হলে উদ্বৃত্ত থাকে। উদ্বৃত্ত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ে। আর ঘাটতি থাকলে রিজার্ভ কমে। তবে গত আওয়ামী লীগ সরকারের সময়ে এ হিসাবে ঘাটতি ছিল। তবে সরকার বৈদেশিক ঋণ নিয়ে ঘাটতি পূরণ করেছে। যে কারণে এখন ঋণের বোঝা বেড়েছে। ঋণ নিয়ে সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে। যে কারণে ২০২২ সালের জুলাইয়ে ডলার সংকট শুরু হলে রিজার্ভও চাপে পড়ে।
    ২০১৬-১৭ অর্থবছর থেকে চলতি হিসাবে ঘটতি চলে আসছিল। ওই সময়ে দেশে ডলার সংকটের বার্তা পাওয়া গিয়েছিল। কিন্তু সরকার বিষয়টিকে আমলে নেয়নি। যে কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে পণ্যের দাম বেড়ে গেলে দেশের আমদানি ব্যয় বেড়ে গিয়ে ডলারের সংকট প্রকট আকার ধারণ করে। এতে পুরো অর্থনীতি সংকটে পড়ে। টাকার মান কমে যায়, মূল্যস্ফীতি বেড়ে গিয়ে মানুষের ভোগান্তি তৈরি হয়। যা এখনো অব্যাহত রয়েছে।
    গত অর্থবছরে এ হিসাবে ঘাটতি ছিল ৬৬০ কোটি ডলার। ওই বছরের জুলাই ডিসেম্বরে ঘাটতি ছিল ৩৪৭ কোটি ডলার। এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে এ হিসাবে সর্বোচ্চ ঘাটতি হয়েছিল।
    গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ থেকে টাকা পাচার কমে যায়। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ে। এতে ডলারের প্রবাহ বেড়ে যায়। যে কারণে বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে খরচ কম হচ্ছে। এ কারণেই এ হিসাবে ঘাটতি কমেছে। এতে ঘাটতি কমায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। রোববার দিনের শুরুতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল দুই হাজার ৮৬ কোটি ডলার। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.