Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংকগুলোর ঋণের সুদ মওকুফের প্রবণতা বেড়েছে

    সেপ্টেম্বর ২২, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    হঠাৎ করেই বেসরকারি ব্যাংকগুলোর ঋণের সুদ মওকুফের প্রবণতা বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা অনাদায়ী ঋণের আসল টাকা আদায়ে সুদ মওকুফের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বেসরকারি ব্যাংকগুলো ঋণের সুদ মওকুফ করেছে ২ হাজার ৫৫৭ কোটি টাকা। যা আগের (জানুয়ারি-মার্চ) প্রান্তিকে ছিল মাত্র ১৯১ কোটি টাকা। অর্থাৎ হিসাবে দেখা যায়, ব্যাংকগুলো আগের প্রান্তিকের তুলনায় ২ হাজার ৩৬৬ কোটি টাকা বেশি সুদ মওকুফ করেছে, যা প্রায় ১২ গুণ বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে যে ঋণগুলো আদায় হচ্ছে না, সেসব ঋণ আদায়ে কিছুটা সুদ মওকুফ স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিছু ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলো এখন অন্যান্য ব্যাংকের পরিচালকদের সঙ্গে মিলে যোগসাজশের মাধ্যমে সুদ মওকুফ করছে, যা মওকুফকৃত ঋণের সুদের পরিমাণ বৃদ্ধিতে ব্যাপকভাবে অবদান রাখছে বলে মন্তব্য করেন তারা।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, গত দুই বছরে ব্যাংকগুলোর ঋণ আদায়ে নানান ধরনের ছাড় ছিল। আগের সময়ে অনেক গ্রাহকের ঋণ মন্দমানে থাকতে পারে। তাদের থেকে মূল আদায় করতে গিয়ে ব্যাংকগুলো কিছুটা সুদ মওকুফ হয়তো করেছে, যার কারণে চলতি বছরের জুনে এর পরিমাণটা বেড়ে গেছে। ঋণের সুদ মওকুফের ক্ষেত্রে কোন্দ্রীয় ব্যাংকের নীতিমালা রয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান নীতিমালা পরিপন্থী উপায়ে সুদ মওকুফ করে থাকে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং একইসঙ্গে গ্রাহকের সুবিধা কর্তন করা হবে বলেও জানান তিনি।

    এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, দেশের সার্বিক অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় থাকাকালীন ২০১৯ সালে ব্যাংকগুলো ঋণের সুদ মওকুফ করেছে ২ হাজার ২৯৩ কোটি টাকা। কোভিডের বছর, ২০২০ সালে করেছে ১ হাজার ৫৭৮ কোটি টাকা এবং বিদায়ী ২০২১ সালে ব্যাংকগুলো ১ হাজার ৮৫৫ কোটি টাকা ঋণের সুদ মওকুফ করেছে।

    ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, গ্রাহকের সার্বিক অবস্থা খারাপ থাকলে এবং দীর্ঘদিন ধরে খেলাপি রয়েছে, এমন ঋণকে স্বাভাবিক রাখতে ঋণের সুদ মওকুফ করা হয়। ব্যাংকগুলো গ্রাহকদের বাস্তবতার নিরিখে এটি করে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে এটি হয়ে থাকে চতুরতার মাধ্যমে। এর ফলে প্রভাবশালী গ্রাহকরা সহজে এই সুবিধার সুযোগ নেয়। এমন কাজ অন্যদের ঋণ পরিশোধে নিরুৎসাহিত করবে, একইসঙ্গে ব্যাংকগুলোর আয় কমাবে বলেও মন্তব্য করেন তিনি।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর চলতি বছরের জুন মাস শেষে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার টাকা। এরমধ্যে ৫৫ হাজার ৪২৮ কোটি টাকা খেলাপি রয়ে গেছে, যা মোট ঋণের ২১.৯৩ শতাংশ। একইসময়ে, বেসরকারি ব্যাংকগুলোর ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৬২ হাজার ৬৭৭ কোটি টাকা।

    সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ প্রায় কাছাকাছি থাকলেও সুদ মওকুফে এগিয়ে বেসরকারি ব্যাংকগুলো। চলতি বছরে (এপ্রিল-জুন) সরকারি ব্যাংকগুলোর ঋণ পুনঃতফসিল হয়েছে ৮২২ কোটি টাকা, এরমধ্যে সুদ মওকুফ হয়েছে ১৯ কোটি টাকা। এছাড়া, বেসরকারি ব্যাংকগুলোর ঋণ পুনঃতফসিল হয়েছে ২ হাজার ২১১ কোটি টাকা, অথচ তারা সুদ মওকুফ করেছে ২ হাজার ৫৫৭ কোটি টাকা।

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংক গ্রাহকের ঋণের সুদ তখনই মওকুফ করে, যখন দেখে ঋণের বিপরীতে জামানতের পরিমাণ কম। আদালতের প্রক্রিয়ায় টাকা পেতে দীর্ঘ সময় লাগে, তাই সুদ মওকুফ করে আসলটা আদায় করার চেষ্টা করা হয়। পৃথক ব্যাংকের পরিচালকদের সঙ্গে যোগসাজশে সুদ মওকুফের বিষয়ে তিনি বলেন, "আমি এতে কোনো সমস্যা দেখছি না, তবে এক্ষেত্রে ব্যাংকগুলোকে অবশ্যই বিচক্ষণ হতে হবে।"

    কেন্দ্রীয় ব্যাংক গত মে মাসে ঋণের সুদ মওকুফের ক্ষেত্রে স্পষ্ট করে জানায়, ব্যাংকগুলো ঋণের সুদ মওকুফ করতে পারবে। তবে জালিয়াতির মাধ্যমে সৃষ্ট ঋণ এবং ইচ্ছাকৃত খেলাপি ঋণের সুদ এবং মূল মওকুফ করা যাবে না। একইসঙ্গে, ঋণের সুদ মওকুফ অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ দ্বারা অনুমোদিত হতে হবে।

    এদিকে, চলতি বছরের জুন প্রান্তিকে ৩ হাজার ৭০৬ কোটি টাকা ঋণ পুনঃতফসিল করেছে ব্যাংকগুলো। আগের প্রান্তিক, মার্চে ব্যাংকগুলোর ঋণ পুনঃতফসিলের পরিমাণ ছিল ২ হাজার ২৫৪ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে পুনঃতফসিলের পরিমান বেড়েছে ৬৪ শতাংশ। প্রায় দুইমাস আগে, জুলাইতে ব্যাংকগুলোকে খেলাপি ঋণ পুনঃতফসিলের সম্পূর্ণ কর্তৃত্ব দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদেরও একই ক্ষমতা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঋণ পুনঃতফসিলের পরিমাণ বাড়ছে।

    এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে আরও দেখা গেছে, চলতি বছরের মার্চ শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪৩ হাজার ৯৮৭ কোটি টাকা, যার মধ্যে ৫২৯ কোটি টাকা ঋণ পরিশোধ হয়েছে জানুয়ারি-মার্চ প্রান্তিকে। একই সময়ে লিখিত ঋণ আদায় হয়েছে ২০৭ কোটি টাকা। এছাড়া, চলতি বছরের মার্চ প্রান্তিকে ৬ হাজার ২৬৫ কোটি টাকা ব্যাংকিং খাতে খেলাপি হয়েছে। তবে, এ সময়ে আদায় হয়েছে মাত্র ১ হাজার ৫৮৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক ঋণ অবলোপন ও খেলাপি বৃদ্ধির মার্চের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছে।

    চলতি বছরের জুন প্রান্তিকে দেখা যায়, সেই চিঠির পরিপ্রেক্ষিতে অবলোপনকৃত ঋণ থেকে আদায়ের হারে অগ্রগতি হয়েছে। এ সময়ে নতুন করে ঋণ আবলোপন করা হয়েছে ৫৪৪ কোটি টাকা। একই সময়ে আদায় হয়েছে ৩৫৭ কোটি টাকা।

    তবে, জুন প্রান্তিকে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়েছে। এই তিন মাসে ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে ১৫ হাজার ৪৯০কোটি টাকা। একই সময়ে আদায় হয়েছে ৩ হাজার ৮৫৭ কোটি টাক।

    ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেইন বলেন, ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী ঋণের সুদ মওকুফ করবে, এটি দোষের কিছু নয়। তবে যোগসাজশে যদি কেউ ঋণের সুদ মওকুফ সুবিধা পায়, তাহলে এটি কোনভাবেই ব্যাংকিং খাতের জন্য কাম্য নয়। এ বিষয়ে নীতিনির্ধারকদের খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

    কেন্দ্রীয় ব্যাংক ২০০৩ সাল থেকে ব্যাংকিং খাতে ঋণ অবলোপন পদ্ধতি চালু করেছে। ব্যাংকগুলোকে তাদের নিয়মিত ঋণের ০.২৫ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত প্রভিশন রাখতে হয়। কিন্তু খেলাপি ঋণের শ্রেণীভেদে এই পরিমাণ ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে, ঋণ বাতিলের ক্ষেত্রে পুরো ঋণের পরিমাণ প্রভিশন হিসেবে রাখতে হবে।

    কোভিডের প্রভাবের কারণে দেশের ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ২০২০ সালে গ্রাহকদের ঋণের এক টাকাও শোধ করতে হয়নি। পরের বছর, ২০২১ সালে ঋণের মাত্র ১৫ শতাংশ পরিশোধ করে খেলাপি হওয়া থেকে রক্ষা পেয়েছেন ঋণগ্রহীতারা। তবে, চলতি বছরে এভাবে ঢালাও সুযোগ না দিয়ে ঋণের ২৫ থেকে ৭৫ শতাংশ কিস্তি পরিশোধের মাধ্যমে খেলাপি হওয়া থেকে বাঁচার সুযোগ দেওয়া হয় ঋণগ্রহীতাদের।
    #

    অকা/ব্যাংখা/ বিকেল, ২২ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ব্যাংকগুলোর ঋণের সুদ মওকুফের প্রবণতা বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.