Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংক খাতে আস্থা ফিরছে গ্রাহকদের

    জানুয়ারি ১৫, ২০২৫ ৪:৪০ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের ব্যাংক খাতে গত তিন মাস ধরে আমানতের প্রবৃদ্ধি বাড়তে শুরু করেছে। এতে ব্যাংক খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফিরছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

    কেন্দ্রীয় ব্যাংকের অনুযায়ী, নভেম্বর ২০২৩ সালে ব্যাংকগুলোর আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৭ লাখ ৬৩ হাজার কোটি টাকায়, যা ২০২২ সালের একই মাসের তুলনা মূলকভাবে ৭.৪৬ শতাংশ বেশি।

    অগাস্ট মাসে আমানতের প্রবৃদ্ধি ছিল ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন, যেখানে প্রবৃদ্ধির হার ছিল ৭.০২ শতাংশ। তবে সেপ্টেম্বরে কিছুটা উন্নতি হয়েছে এবং সেখানে আমানতের পরিমাণ আগের মাসের তুলনায় বেড়ে গেছে ১৪ হাজার ২০৮ কোটি টাকা, ফলে প্রবৃদ্ধির হার ৭.২৬ শতাংশ হয়েছে। অক্টোবরে এই প্রবৃদ্ধি ৭.২৮ শতাংশে পৌঁছেছে।

    বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, ব্যাংক খাতের অসঙ্গতির কারণে গ্রাহকরা আস্থা হারাতে শুরু করেছিলেন। বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর কারণে গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত না পাওয়ার উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে ১১টি ব্যাংকের পরিচালনা বোর্ড পুনর্গঠন, বিনিয়োগের জন্য সহায়তা প্রদান ও বেনামি ঋণের সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

    আশার কথা হলো, শক্তিশালী ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২০২৪ সালে নতুন ৫ হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ব্যাংকটির সিইও সৈয়দ মাহবুবুর রহমান মন্তব্য করেন, গত কয়েক মাসে আমানত তুলে নেওয়ার চাপ কমেছে এবং সুদের হার বৃদ্ধির কারণে ঋণের চাহিদা কমে গেছে। এরফলে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি ভালো হচ্ছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে ব্যাংকিং খাতে প্রায় ২৮ হাজার কোটি টাকার আমানত বেড়েছে, যেখানে ২০২৪ সালের তিন মাসে এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার কোটি টাকায়।

    অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং খাতে আমানতের বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বিষয়, কারণ ব্যাংকে থাকা টাকা অর্থনৈতিক কার্যক্রম এবং বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে।

    অবশেষে, মহামারী পরবর্তী সময়ের তুলনায়, গত তিন মাসে ব্যাংকে ফিরছে বাহিরে থাকা টাকা। নভেম্বর মাসে মানুষের হাতে থাকা ২ লাখ ৭৭ হাজার কোটি টাকা, যা ২০২৩ সালের নভেম্বরের তুলনায় ১১.৬৮ শতাংশ বেশি। অর্থাৎ, ব্যাংকের বাইরে থাকা খরচ কমার সাথে সাথে অর্থনীতির জন্য তা ইতিবাচক প্রভাব ফেলছে। ●
    অকা/ব্যাংখা/ই/ সকাল, ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.