Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংক খাতে খেলাপী ঋণ বেড়েছে

    নভেম্বর ১৪, ২০২২ ৬:১৮ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশ এখনো করোনা মহামারির ক্ষতি ঠিকমতো পুষিয়ে উঠতে পারেনি। এর মধ্যেই সারা বিশ্ব যেখানে মন্দার আশঙ্কা করছে, সেখানে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পরও গত ৯ মাসে ৩১ হাজার ১২২ কোটি টাকা বেড়েছে খেলাপী ঋণ।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে মোট বিতরণ করা ঋণ রয়েছে ১৪.৩৬ লাখ কোটি টাকা। এর মধ্যে খেলাপী ঋণ ১.৩৪ লাখ কোটি টাকা। জুন শেষে এই খেলাপী ঋণের পরিমাণ ছিল ১.২৫ লাখ কোটি টাকা।

    অর্থাৎ, গত জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে ব্যাংক খাতে খেলাপী ঋণ বেড়েছে ৯ হাজার কোটি টাকা, যেটি মোট বিতরণ করা ঋণের ৯.৩৬%।

    এর আগে এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়ে ১১ হাজার ৮১৬ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের ৮.৯৬%।  

    সে হিসাবে মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপী ঋণের অংশও বেড়েছে আগের প্রান্তিকের তুলনায় ৪০ বেসিস পয়েন্ট। জানুয়ারি-মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ১৬৭ কোটি টাকা।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশের রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোতে খেলাপী ঋণ আছে ৬০ হাজার ৫০২ কোটি টাকা, যা মোট ঋণের ২৩.০৪%। বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপী ঋণ মোট ঋণের ৬.২০% বা ৬৬,৬৯৬ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকগুলোতে ৪,২৭৮ কোটি টাকা বা ১১.৮০%। বিদেশি ব্যাংকগুলোতে খেলাপী ঋণের এই হার ৪.৭৭%।

    করোনার কারণে ব্যাংকঋণ আদায়ের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়েছিল, তা তুলে নেওয়ার পর ধাপে ধাপে এখন খেলাপি ঋণ বাড়তে শুরু করেছে।

    জুলাইয়ে আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হওয়ার পর, বাংলাদেশ ব্যাংক তার শিডিউলিং পলিসি সংশোধন করে, ডাউন পেমেন্টে ছাড় দেয়।

    একই সময়ে, ঋণগ্রহীতাদের দীর্ঘ ২৯ বছর পর্যন্ত তাদের ঋণ পুনঃনির্ধারণ (রিশিডিউলড) করার অনুমতি দেওয়া হয়েছিল।

    গত ১৮ জুলাই ইস্যুকৃত নতুন সার্কুলার অনুযায়ী, খেলাপিদের তাদের আউটস্ট্যান্ডিং ওভারডিউয়ের সর্বনিম্ন ২.৫% এবং সর্বোচ্চ ৪.৫% ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পুনঃনির্ধারণ করার অনুমতি দেয়া হয়।

    আগে প্রয়োজনীয় ডাউন পেমেন্ট ছিল সর্বনিম্ন ১০%-৩০%; কিন্তু খেলাপিরা বিশেষ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় নিতে পারবে। 

    এছাড়াও আগে ব্যাংকগুলো খেলাপিদের সর্বোচ্চ তিনবার ঋণ পুনঃনির্ধারণ করার অনুমতি দিত, তবে এখন তারা চারবার সুযোগ পাবে।

    সেইসঙ্গে, নতুন নীতিমালায় খেলাপি ঋণের সুবিধা প্রদান ও পুনঃতফসিলের ক্ষমতা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে ছেড়ে দেওয়া হয়। এর ফলে এখন ব্যাংকমালিকেরাই ঠিক করছেন, কোন ঋণ পুনঃতফসিল সুবিধা পাবে। আগে ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগত। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে সেই দায়দায়িত্ব ব্যাংকগুলোর হাতে ছেড়ে দিয়েছেন। খেলাপী ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংক এসব ছাড়ের পরও কমছে না খেলাপী ঋণ।

    এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আরএফ হোসেন বলেন, "গত পাঁচ-ছয় মাস ধরে দেশের অর্থনৈতিক খাত সার্বিকভাবে চাপে আছে, এর একটা প্রভাব তো পড়বেই বিভিন্ন খাতে।" 

    তিনি বলেন, "মূল্যস্ফীতি বাড়ার প্রভাব সবার উপরেই পড়বে। সেইসঙ্গে ফ্যাক্টরিগুলো জ্বালানি সংকটের কারণে উৎপাদনে প্রভাব পড়ছে। তবে আমাদের ব্যাংকিং খাতে সুশাসনের যে অভাব রয়েছে, গত পাঁচ-ছয় বছরে এর কোনো উন্নতি হয়েছে বলে আমার মনে হয় না।" 

    বড় লোনগুলোই বেশি খেলাপী হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "ব্র্যাক ব্যাংকের ৫০% লোনই সিএমএসএমই খাতে। আমরা কিন্তু কোনো সমস্যার মুখোমুখি হচ্ছি না। করোনা মহামারীর ক্ষতি আমরা এখন অনেকটাই পুষিয়ে উঠেছি। সরকারও অনেক ধরণের প্রণোদনা ও সুবিধা দিয়েছে। প্রফিট মার্জিন কমলেও যারা ভালো গ্রাহক তারা এর মধ্যেও তাদের কাজ চালিয়ে যেতে পারছে। তবে, দেখেছি বড় অঙ্কের ঋণ যারা নিচ্ছেন, মূল ঝামেলাটা তারাই করেন। অনেক বড় বড় উদ্যোক্তাদের মন-মানসিকতাই হয়ে গেছে লোন ফেরত না দেওয়ার। তাদের অনেকে ইচ্ছাকৃতভাবে খেলাপী হচ্ছেন।" 

    "খেলাপী এসব গ্রাহকদের ব্যাপারে আমাদের আরো কঠিন হতে হবে। সেইসঙ্গে আমাদের আইনি ব্যবস্থা যদি আরেকটু সহায়ক হতো, তাহলে হয়তো এই খাতটা আরেকটু ভালো থাকতো।"

    ২০২০ সালের জানুয়ারি-ডিসেম্বরের জন্য কেন্দ্রীয় ব্যাংক যে পেমেন্ট ডিফারেল রেখেছিল তা ব্যাংকগুলোকে বছরজুড়ে ৫,৬০০ কোটি টাকার খেলাপি ঋণ কমাতে সাহায্য করেছিল।

    সে বছরের ডিসেম্বরে খেলাপি ঋণ ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকায় নেমে আসে, যা মোট ঋণের ৭.৬৬% এবং সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বনিম্ন ছিল।

    তবে পেমেন্ট ডিফারেল সুবিধাটি গত বছরের শুরু থেকে আংশিকভাবে তুলে নেওয়া হলে খেলাপি ঋণের পরিমাণ প্রচুর বাড়ে; গত বছরের সেপ্টেম্বরে এটি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়।

    #

    অকা/ব্যাংখা/ সকাল, ১৪ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ব্যাংক খাতে খেলাপী ঋণ বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.