Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংক খাতে চলছে ঋণ পুনঃতফসিলের সংস্কৃতি

    মার্চ ২৯, ২০২২ ৬:৪৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের ব্যাংক খাতে এখন জেঁকে বসেছে ঋণ পুনঃতফসিলের সংস্কৃতি। দীর্ঘদিন ধরে গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের সমঝোতার মাধ্যমে পুনঃতফসিলের ঘটনা ঘটছে। ২০১২ সালের দিকে এই সংস্কৃতি ছিলো কেবল সরকারি ব্যাংকে। তা এখন ছড়িয়ে পড়েছে বেসরকারি ব্যাংকগুলোতেও। বর্তমানে সরকারি ব্যাংকের চেয়ে বেসরকারি ব্যাংকে বেশি পুনঃতফসিলের ঘটনা ঘটেছে। অবশ্য এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকেরও সায় আছে। এছাড়া করোনাকালে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিয়ে ঋণের কিস্তি পরিশোধে তিন বছর সময় দেওয়া হয়েছে। ফলে নিয়মের মধ্যেও ব্যাংকের টাকা ফেরত আসছে না।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত দুই বছরে (২০২০ ও ২০২১) প্রায় ২৬ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়েছে। অর্থাৎ এই পরিমাণ ঋণ পরিশোধে সময় বাড়ানোর কারণে ব্যাংকে টাকা ফেরত আসছে না। আবার এই দুই বছরে সুদ মওকুফ করা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। এই মওকুফের টাকাও ব্যাংকে আসছে না। এছাড়া বিপুল পরিমাণ খেলাপি ঋণ অবলোপন করা হয়েছে। ঋণ অবলোপন করা হলে ব্যাংকের ব্যালেন্স শিট (হিসাব) থেকে মুছে ফেলা হয়, ফলে ভবিষ্যতেও এসব ঋণ আর পুনরুদ্ধারের সম্ভাবনা থাকে না।

    সাধারণত ব্যাংকগুলো খেলাপি ঋণের বিপরীতে ১০০ শতাংশ নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করতে ব্যর্থ হওয়ার পরে ঋণ অবলোপন করে। মহামারির কারণে ব্যাংকগুলো প্রভিশন সংরক্ষণ করতে না পেরেই ঢালাওভাবে ঋণ অবলোপন করেছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ঋণ অবলোপন ১৭ হাজার ২১৯ কোটি টাকা। এই সময়ে ৪১টি বেসরকারি ব্যাংকের ২৪ হাজার ৯৫৩ কোটি ৫০ লাখ টাকা, ৯টি বিদেশি ব্যাংকের ১ হাজার ৭১ কোটি টাকা, ৩টি বিশেষায়িত  ব্যাংকের ৩৬৫ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন এই টাকাগুলো হয়ত ফেরত আসবে না।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, করোনার গত দুই বছরে মোট ২৫ হাজার ৮৪৮ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিলের মাধ্যমে নিয়মিত করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। অর্থনীতিবিদরা বলছেন, এর মধ্যে কিছু টাকা ফেরত আসবে হয়তো। তবে অধিকাংশই ফেরত আসবে না।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, খেলাপি ঋণ পুনঃতফসিলের মধ্যে ২০২১ সালে পুনঃতফসিল হয়েছে ১২ হাজার ৩৭৯ কোটি টাকা ও ২০২০ সালে  ১৩ হাজার ৪৬৯ কোটি টাকা পুনঃতফসিল করা হয়েছে। গত দুই বছরে বেসরকারি খাতের ব্যাংকগুলো পুনঃতফসিল করেছে ১৭ হাজার ৭৫৩ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলো দুই বছরে করেছে ৬ হাজার ৮৯৮ কোটি টাকা। এ ছাড়া বিশেষায়িত খাতের ব্যাংকগুলো করেছে ১ হাজার ১৫৭ কোটি ও বিদেশি খাতের ব্যাংকগুলো করেছে ৪১ কোটি টাকা।

    এর আগে, ২০১৯ সালে ব্যাংক খাতের প্রায় ৫৩ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়।

    এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের  সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, কৃষক ও ছোট ব্যবসায়ীরা ব্যাংকের টাকা ফেরত দেন, কিন্তু বড় ব্যবসায়ীরা সব সময় টাকা ফেরত না দেওয়ার নানা টালবাহানা করে থাকে। তিনি বলেন, খেলাপিদের এভাবে বারবার সুবিধা দেওয়া ঠিক হচ্ছে না। এর মাধ্যমে অন্য গ্রাহকদের কাছে এই বার্তা যাচ্ছে যে, ঋণ ফেরত না দিলেও সমস্যা নেই, উল্টো সুবিধা পাওয়া যায়। এটা ব্যাংকিং খাতের জন্য খারাপ সংস্কৃতি হয়ে দাঁড়াচ্ছে। তিনি উল্লেখ করেন, এভাবে পুনঃতফসিল করে  কাগজে-কলমে খেলাপি ঋণ কমলেও বাস্তবে খেলাপিদের কাছে পাওনার পরিমাণ বেড়ে যাচ্ছে।

    প্রসঙ্গত, বিশেষ নীতিমালার আওতায় মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্টে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দেয় সরকার। এছাড়া ২০২০ সালের শুরু থেকেই ঋণের কিস্তি পরিশোধ না করেও কেউ খেলাপি হননি। ২০২১ সালে বকেয়া কিস্তির ১৫ শতাংশ অর্থ পরিশোধ খেলাপিমুক্ত থাকার সুবিধা দেওয়া হয়। এর বাইরেও খেলাপিদের ঋণ পুনঃতফসিল সুবিধা দিয়েছে ব্যাংকগুলো। যদিও করোনার কারণে ব্যবসায়ীদের ক্ষতি বিবেচনায় কয়েক দফায় সুযোগ দেওয়া হয়, যা গত ডিসেম্বরে শেষ হয়েছে। দেখা গেছে, নির্দিষ্ট হারের চেয়ে কম ডাউনপেমেন্টেও বড় বড় গ্রাহকের খেলাপি ঋণ পুনঃতফসিলের অনাপত্তি চেয়ে বাংলাদেশ ব্যাংকে শত শত আবেদন পাঠানো হলে, বাংলাদেশ ব্যাংকও সেসব আবেদনের অধিকাংশই অনুমোদন করে দিয়েছে। এরপরও ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে গেছে।

    এ প্রসঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ বলেন, ঋণ আদায়ে কঠোর হওয়া দরকার ছিল, কিন্তু খেলাপিদের একের পর এক সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ১৪ হাজার কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ২৭৪ কোটি টাকা, যা ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের ৭ দশমিক ৯৩ শতাংশ।
    #
    অকা/ব্যাংখা/দুপুর, ২৯ মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    ব্যাংক খাতে চলছে ঋণ পুনঃতফসিলের সংস্কৃতি

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.