Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মন্দায় চলছে দেশের পুঁজি বাজারে

    ২০২৩-২৪ অর্থবছরে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ লাখ ৮ হাজার কোটি টাকা
    জুলাই ১৬, ২০২৪ ৪:৪১ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের পুঁজি বাজারে কয়েক বছর ধরে মন্দা চলছে। মন্দায় সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে এক লাখ আট হাজার ৭৬ কোটি টাকা বা ১৪ দশমিক ৩ শতাংশ। ২০২২-২৩ অর্থবছর শেষে ডিএসইর বাজার মূলধন ছিল সাত লাখ ৭০ হাজার ২৩২ কোটি টাকা, যা গত অর্থবছর শেষে দাঁড়িয়েছে ছয় লাখ ৬২ হাজার ১৫৫ কোটি টাকায়। এতে দেশের জিডিপির তুলনায় বাজার মূলধনের অনুপাত চার দশমিক ২৭ শতাংশ কমে ১৩ দশমিক ১২ শতাংশে নেমে এসেছে। এছাড়া বাজারটিতে সূচক, লেনদেন, বিনিয়োগকারীর হিসাব সংখ্যাসহ অন্যান্য প্রায় সব নির্দেশক কমেছে।

    পুঁজি বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজি বাজার দেশের অর্থনীতির সঙ্গে সস্পৃক্ত। গত অর্থবছরে দেশের অর্থনীতিতে নানা প্রতিবন্ধকতা ছিল। তাই পুঁজি বাজারের পরিস্থিতি খারাপ হবে, এমনটাই স্বাভাবিক ছিল। তবে দেশের অর্থনীতি ভালো হলে চলতি অর্থবছরে পুঁজি বাজার ইতিবাচক প্রবণতায় ফিরতে পারে। ডিএসইর তথ্যমতে, পুঁজি বাজারের পাঁচটি উপাদানের মধ্যে ইকুইটি ও মিউচুয়াল ফান্ডের বাজার মূলধন কমেছে। অন্যদিকে বেড়েছে ট্রেজারি বন্ড ও করপোরেট বন্ডের, আর ডিভেঞ্চারের বাজার মূলধন অপরিবর্তিত রয়েছে। বাজার মূলধনের অর্ধেকের বেশি দখলে ইকুইটির। ২০২৩-২৪ অর্থবছর শেষে পুঁজি বাজারে ইকুইটির বাজার মূলধন দাঁড়ায় মোট মোট বাজার মূলধনের ৫৪ দশমিক ৩৬ শতাংশ, যা আগের ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫৮ দশমিক ৩৪ শতাংশ।

    এতে ইকুইটির বাজার মূলধন কমেছে তিন দশমিক ৯৮ শতাংশ। বাজার মূলধনের দিক থেকে পুঁজি বাজারে দ্বিতীয় অবস্থানে থাকা ট্রেজারি বন্ডের বাজার মূলধন আগের অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে তিন দশমিক ৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৫১ শতাংশে। এ সময়ে মিউচুয়াল ফান্ডের বাজার মূলধন কমেছে দশমিক শূন্য ২ শতাংশ। এতে মিউচুয়াল ফান্ডের বাজার মূলধন দাঁড়িয়েছে মোট বাজার মূলধনের মাত্র দশমিক ৪৭ শতাংশে। করপোরেট বন্ড শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে ২০২৩-২৪ অর্থবছরে দাঁড়িয়েছে মোট বাজার মূলধনের দশমিক ৬৪ শতাংশে। আর পুঁজি বাজারে ডিবেঞ্চার রয়েছে মোট বাজার মূলধনের শূন্য দশমিক শূন্য এক শতাংশ।

    গত অর্থবছরেও পুঁজি বাজারে লেনদেনে খরা দেখা গেছে। অর্থবছরের ২৪১ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে এক লাখ ৪৯ হাজার ৮৬৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের সমপরিমাণ কার্যদিবসে ছিল এক লাখ ৯১ হাজার ৮৭ কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় লেনদেন কমেছে ৪১ হাজার ২২২ কোটি টাকা বা ২১ দশমিক ৫৭ শতাংশ। পুঁজি বাজারে গতি কমার পাশাপাশি বাজার থেকে সরকারেরও কর আদায় কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে সরকার ডিএসই থেকে কর সংগ্রহ করেছিল ২৪৩ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ২৭৬ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ সরকারের কর রাজস্ব আদায় কমেছে ৩২ কোটি ৮০ লাখ টাকা।

    গত অর্থবছরে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে এক হাজার ১৫ দশমিক ৬৯ পয়েন্ট। এতে ২০২৩-২৪ অর্থবছর শেষে সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ৩২৮ দশমিক ৪০ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ২৪৩ দশমিক ১৮ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৯ দশমিক ৭৮ পয়েন্ট কমে যথাক্রমে এক হাজার ৯০৯ দশমিক ৬৪ পয়েন্ট এবং এক হাজার ১৮০ দশমিক শূন্য এক পয়েন্ট নেমে আসে।

    নিম্নগতির পুঁজি বাজারে আগ্রহ হারিয়েছেন বিনিয়োগকারীরা। এর মধ্যে অনেকে শেয়ার বিক্রি করে পুঁজি বাজার ছেড়েছেন। পুঁজি বাজারে বিও (বেনিফিশিয়ারি ওনারস) হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের হিসাব অনুসারে, গত ২০২৩-২৪ অর্থবছরে বিও হিসাব কমেছে ৮৫ হাজার ৬২৮টি। ২০২৩-২৪ অর্থবছর শেষে বিও হিসাবসংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৫ হাজার ১৪৬টিতে, যা আগের অর্থবছর শেষে ছিল ১৮ লাখ ৬০ হাজার ৭৭৪টি। এর মধ্যে একক বিও হিসাবসংখ্যা ৩৫ হাজার ১৭টি কমে দাঁড়িয়েছে ১২ লাখ ৫২ হাজার ৩৫৫টি এবং যৌথ বিও হিসাবসংখ্যা ৪৮ হাজার ৩৭৬টি কমে দাঁড়িয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ১৮১টিতে।

    তথ্যমতে, বর্তমানে পুঁজি বাজারে মোট তালিকাভুক্ত সিকিউরিটিজের সংখ্যা ৬৬০টি। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে পুঁজি বাজারে তালিকাভুক্ত হয়েছে ৯টি নতুন সিকিউরিটিজ। নতুন তালিকাভুক্ত হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে রয়েছে তিনটি কোম্পানি, একটি মিউচুয়াল ফান্ড ও পাঁচটি করপোরেট বন্ড। অন্যদিকে দুটি ট্রেজারি বন্ড কমেছে। এ হিসাবে সিকিউরিটিজগুলোর মধ্যে কোম্পানি ৩৫৯টি, মিউচুয়াল ফান্ড ৩৭টি, ট্রেজারি বন্ড ২৪০টি, করপোরেট বন্ড ১৬টি ও ডিবেঞ্চার রয়েছে আটটি।

    অর্থনীতিবিদ ও পুঁজি বাজার বিশ্লেষক আবু আহমেদ বলেন, সার্বিকভাবে দেশের অর্থনীতি ভালো নেই। গত অর্থবছরে পুঁজি বাজার খারাপ হওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রার রির্জাভ কমে যাওয়া, টাকার অবমূল্যায়ন, সুদের হার বৃদ্ধি ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়া। এতে পুঁজি বাজারের বিভিন্ন সূচক কমেছে। অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে বাজার ছেড়েছেন। দেশের অর্থনীতির ভালো হলে, পুঁজি বাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে ভবিষ্যতে বাজার ইতিবাচকও হতে পারে। ●

    অকা/পুঁবা/সৈই/সকাল/১৬ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.