পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৮ মে পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধ-বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে।

আগামী ১৬ মে এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে বন্ডটির ট্রাস্টি। আজ বন্ডটির শেয়ারদর উন্মুক্ত থাকবে।

অকা/পুঁবা/সকাল/২৪ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version