Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মৌলভিত্তির শেয়ারে নজর বিনিয়োগকারীদের

    জুলাই ২১, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের পুঁজি বাজারে সূচক ও লেনদেনের উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ২০ জুলাই সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই পুঁজি বাজার সূচকের বড় ধরনের উন্নতি রেকর্ড করা হয়। এর ফলে বিগত তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি। ২০ জুলাই লেনদেনের এ পর্যায়ে ৫ হাজার ২০০ পয়েন্টের ঘর অতিক্রম করে সূচকটি। তবে দিনশেষে সূচকটি স্থির হয় ৫ হাজার ১৯৪ দশমিক ০৩ পয়েন্টে। এ বছরের ১৩ এপ্রিলের পর আর এ অবস্থানে পৌঁছতে পারেনি সূচকটি।

    ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ জুলাই ৬১ দশমিক ৫৫ পয়েন্ট বৃদ্ধি পায়। ৫ হাজার ১৩২ দশমিক ৪৭ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি ২০ জুলাই দিনশেষে পৌঁছে যায় ৫ হাজার ১৯৪ দশমিক ০৩ পয়েন্টে। তবে এর আগে সূচকটি কমপক্ষে দুইবার ৫ হাজার ২০০ পয়েন্টের ঘর অতিক্রম করে। বেলা ১টার দিকে সূচকটি ৫ হাজার ২০৩ পয়েন্টে এবং বেলা ২টার পর ৫ হাজার ২০৪ পয়েন্টের ঘর অতিক্রম করে সূচকটি। তবে দিনের সমন্বয় শেষে ৫ হাজার ১৯৪ দশমিক ০৩ পয়েন্টে তা স্থির হয়। বাজারটির অন্য দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ এ সময় যথাক্রমে ৪২ দশমিক ০৭ ও ১৭ দশমিক ৩৫ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়।

    অনুরূপভাবে দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ২০ জুলাই ১৪৬ দশমিক ৯০ পয়েন্ট বৃদ্ধি পায়। বাজারটির অপর দুই সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি রেকর্ড করা হয় যথাক্রমে ১৭৫ দশমিক ০৬ ও ৮৬ দশমিক ৪৩ পয়েন্ট।

    সূচকের বড় ধরনের উন্নতি ঘটলেও ২০ জুলাই ঢাকা শেয়ার বাজারের লেনদেন কিছুটা হ্রাস পায়। এখানে ২০ জুলাই ৭৭৫ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি হতে দেখা যায়, যা আগের দিন অপেক্ষা ১৪ কোটি টাকা কম। ১৭ জুলাই ডিএসইর লেনদেন ছিল ৭৮৯ কোটি টাকা। তবে একই সময় লেনদেন বেড়েছে চট্টগ্রাম শেয়ার বাজারে। বাজারটিতে ৬ কোটি থেকে ১০ কোটি টাকায় পৌঁছে লেনদেন।

    এ দিকে ২০ জুলাই বাজার পর্যালোচনায় দেখা যায়, বিনিয়োগকারীরা এবার মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির দিকে ঝুঁকছেন। ২০ জুলাই দেশের দুই পুঁজি বাজারেই মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি নিয়ে গড়া ডিএসই-৩০ ও সিএসই-৩০ সূচক দু’টির উন্নতি তারই ইঙ্গিত বহন করে। এ ছাড়া উভয় বাজারেই লেনদেন ও মূল্যবৃদ্ধিতে এগিয়ে থাকতে দেখা যায় বেশ কয়েকটি দেশীয় ও বহুজাতিক ব্লু-চিপস কোম্পানিকে।

    বাজার সংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের এ আচরণকে ইতিবাচক হিসাবেই দেখছেন। তাদের মতে, এ আচরণ বাজারকে টেকসই করতে সহায়ক ভূমিকা রাখবে। কারণ এ মুহূর্তে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। অতীতে বাজারের এ ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই বিনিয়োগকারীরা নানা ধরনের গুজবের দ্বারা প্রভাবিত হয়ে দুর্বল ভিত্তির কোম্পানিতে বিনিয়োগ করে সর্বস্বান্ত হতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ের বাজার আচরণ পর্যালোচনায়ও বাজারের মন্দাভাবকে পুঁজি করে বিগত কয়েক মাস ধরে দেশের দুই বাজারেই লেনদেন ও মূল্যবৃদ্ধিতে বেশ কিছু দুর্বল ভিত্তির কোম্পানিকে এগিয়ে থাকতে দেখা গেছে। এগুলোর মধ্যে কিছু কিছু কোম্পানির পারফর্মেন্স নিয়ে প্রশ্ন থাকলেও দিনের পর দিন দাম বাড়তে দেখা যায় এসব কোম্পানির শেয়ারের। তবে এবারের পরিস্থিতি কিছুটা হলেও ভিন্ন। বিনিয়োগকারীরা প্রচুর লোকসান গুনতে গুনতে নিঃশেষ হয়ে গেছেন। তাই এবার তারা কিছুটা হলেও সতর্ক থাকবেন বলে আশা করা যায়।

    ২০ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ৩০ কোটি ৮৯ লাখ ১১ হাজার টাকায় কোম্পানিটির ৩১ লাখ ১৬ হাজার শেয়ার হাতবদল হয় ২০ জুলাই । ২২ কোটি ৯৪ লাখ ৩৬ হাজার টাকায় ৪২ লাখ ১৭ হাজার শেয়ার বেচাকেনা করে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। ২০ কোটি ৪৯ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক। এ ছাড়া শীর্ষ দশ কোম্পানির মধ্যে আরো ছিল যথাক্রমে রেনেটা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লাফার্জ হোলসিম, আইডিএলসি ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, একমি পেস্টিসাইডস এবং নাভানা ফার্মাসিউটিক্যালস।

    এ দিন বাজারটিতে মূল্যবৃদ্ধির শীর্ষে উঠে আসে বস্ত্র খাতের কোম্পানি এম হোসাইন স্পিনিং মিলস। কোম্পানিটির মূল্যবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ। এ ছাড়া ৯ দশমিক ২৪ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স। ৯ দশমিক ২১ শতাংশ দাম বৃদ্ধি পাওয়া ব্যাংকিং কোম্পানি এসবিএসি ব্যাংক ছিল দ্বিতীয় অবস্থানে।

    এ ছাড়া, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরো ছিল লাফার্জ হোলসিম সিমেন্ট, ডেসকো, বাংলাদেশ শিপিং করপোরেশন, আমান কটন ফেব্রিক্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস ও আইপিডিসি ফিন্যান্স।

    ২০ জুলাই ডিএসইতে দরপতনের শীষের্ ছিল বীমা কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স। এ দিন ১০ শতাংশ দর হারায় কোম্পানিটি। ৯.৫৭ শতাংশ দর হারিয়ে পতনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। তৃতীয় স্থানে উঠে আসা রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের দর কমেছে ৫.০৫ শতাংশ। ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৫৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.১৭ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৩.৩৩ শতাংশ, এপেক্স ট্যানারির ৩.২৯ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩.২৮ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩.২৩ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ৩.২৩ শতাংশ দর কমেছে। ●

    অকা/পুঁবা/ফর/রাত/২১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 7 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.