যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর ৫৫তম পরিচালনা পর্ষদ সভায় বদরুল আলম খান পুনরায় চেয়ারম্যান ও সামিয়া রহমান পুনরায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ২৫ সেপ্টেম্বর কোম্পানির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বদরুল আলম খান বিগত ৭ বছর যাবত এ কোম্পানির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন এবং সামিহা রহমান বিগত ২ বছর কোম্পানির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। ভাইস চেয়ারম্যান সামিয়া রহমান বিশিষ্ট শিল্পপতি সাবেদুর রহমানের কন্যা এবং শো মোশন লিমিটেডের ব্র্যান্ডিং পরিচালক। খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীকো/সখবি/রাত/২৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version