রাজধানীর বিজয়নগরের সুং গার্ডেন রেস্টুরেন্টে ১ মার্চ দিনব্যাপী সংগঠন প্রধানগণের সমন্বয়ে দেশের বেসরকারি জীবন বীমা কোম্পানী জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন এসভিপি ও ইনচার্জ (অবলিখন ও কাস্টমার সার্ভিস) মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও হেড অব আইট জুয়েল মুন্সী।

সভার সভাপতিত্ব করেন সংগঠন প্রধান মো. আরিফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দীন।

সভায় কোম্পানির সিইও মহোদয় বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠন প্রধানগণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। খবর বিজ্ঞপ্তির 

অকা/বীমা/সখবি/ফর/সকাল/২ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version