Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শুল্ক প্রত্যাহার হলে পণ্যের দাম কমবে

    মে ২৫, ২০২৪ ৬:১৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশীয় টাইলসের ওপর ১৫ শতাংশ ও স্যানিটারি পণ্যে ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ রয়েছে। এই শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে উৎপাদন খরচ বেড়েছে। ফলে শুল্ক প্রত্যাহার করা হলে এসব পণ্যের দাম কমবে।

    ৬ জুন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উত্থাপন করা হবে। আগামী বাজেটে বিবেচনার জন্য গত ফেব্রুয়ারি মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে বেশ কিছু প্রস্তাব দেয় বাংলাদেশ সিরামিক উৎপাদক ও রফতানি সমিতি (বিসিএমইএ)। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- কাঁচামাল ও উপকরণ আমদানি পর্যায়ে অতিরিক্ত শুল্ক-কর প্রত্যাহার, কাঁচামাল আমদানি পর্যায়ে অপচয় বিবেচনায় নেওয়া, বিদেশি সিরামিক পণ্য আমদানিতে ন্যূনতম ট্যারিফ মূল্যবৃদ্ধিসহ প্রভৃতি বিষয়।

    বিসিএমইএ সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বলেন, গত কয়েক বছরে কাঁচামাল ও গ্যাসের মূল্যবৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। অন্যদিকে ডলারের মূল্যবৃদ্ধির কারণে বিশ্ববাজারে কাঁচামালের দাম বেড়েছে। এ অবস্থায় সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে লোকসান দিয়ে নয়তো গ্রাহকের সামর্থ্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে হবে।

    বিসিএমইএর তথ্যানুযায়ী, বর্তমানে সিরামিক পণ্যের দেশীয় বাজার প্রায় ৮ হাজার ৬৮৯ কোটি টাকার। তার মধ্যে শুধু টাইলসের বাজার ৬ হাজার ৬৫৮ কোটি টাকার। এর বাইরে ১ হাজার ৬৫ কোটি টাকার স্যানিটারিওয়্যার এবং ৮৬৮ কোটি টাকার তৈজসপত্রের বাজার রয়েছে।

    একসময় আমদানিনির্ভরতা থাকলেও এখন সিরামিক খাতে দেশীয় হিস্যাই বেশি। সার্বিকভাবে সিরামিক খাতের মোট বাজারের ৮০ শতাংশের বেশি এখন দেশীয় কোম্পানির দখলে। বাকিটা আমদানি হয়। বর্তমানে সিরামিক খাতে মোট কারখানা রয়েছে ৭৪টি। এর মধ্যে ৩১টি টাইলসের, ২০টি তৈজসপত্রের ও ১৯টি স্যানিটারিওয়্যারের কারখানা। এসব কারখানায় মোট বিনিয়োগের পরিমাণ ১৭ হাজার ৮৪৫ কোটি টাকা।

    সিরামিক পণ্য উৎপাদনের জন্য প্রায় ১৫ ধরনের কাঁচামাল ও উপকরণ আমদানি করতে হয়। এগুলো আমদানিতে ২৬ থেকে ৮৯ শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে। এ ছাড়া অনেক সময় কাস্টমস থেকে পণ্য ছাড়ের সময় ইনভয়েস মূল্যের চেয়ে বাড়তি আমদানি মূল্য দেখিয়ে শুল্ক নির্ধারণ করা হয়। ফলে অত্যাবশ্যক কাঁচামাল বিবেচনা করে এখান থেকে অতিরিক্ত শুল্ক-কর কমানো প্রয়োজন বলে জানায় সিরামিক উৎপাদক ও রফতানি সমিতি।

    সিরামিকের পণ্যের কাঁচামালের ৮০ শতাংশই প্রাকৃতিক খনিজ মাটি বা ক্লে জাতীয় উপাদান, যা আমদানি নির্ভর। এসব কাঁচামালে ৩৫-৪০ শতাংশ পর্যন্ত পানি, আর্দ্রতাসহ বিভিন্ন উদ্বায়ী পদার্থ থাকে, যা উৎপাদনের সময় অপচয় হয়। ফলে এসব কাঁচামাল আমদানির সময় ৩৫ শতাংশ অপচয় ধরে শুল্কায়ন করার প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা।

    এ ছাড়া বিদেশে তৈরি সিরামিক পণ্য আমদানির ক্ষেত্রে ট্যারিফ মূল্য বাড়ানোর প্রস্তাবও দিয়েছে বিসিএমইএ। ●

    অকা/অখা/ফর/সকাল, ২৫ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ডলার সিরামিক পণ্য

    এই বিষয়ে আরও সংবাদ

    অনিয়মে ধসে পড়া আর্থিক খাত
    ৯টি এনবিএফআই প্রাথমিকভাবে বন্ধের সিদ্ধান্ত

    দুর্বল লিজিং কোম্পানি বন্ধে সরকারের সাহসী পদক্ষেপে আর্থিক খাতে সংস্কারের নতুন বার্তা

    পাঁচ খাতে বিনিয়োগে আগ্রহ সৌদি ব্যবসায়ীদের

    অক্টোবরের প্রথম সাতদিনে প্রবাসী আয় ৮৪৪২ কোটি টাকা

    স্বল্পসুদে ঋণে স্বস্তির শ্বাস নিয়েছেন কৃষকরা

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.