শেখ কবির হোসেন এবং এ কে এম নুরুল ফজল বুলবুল ১১ ডিসেম্বর ২০২২- এ অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভা পরবর্তী বোর্ড সভায় পরবর্তী দুই বছরের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
সিডিবিএল এর চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ২২তম বার্ষিক সাধারন সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণের উপস্থিতিতে ২৫% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
সিডিবিএল এর পরিচালকদের মধ্যে এ কে এম নুরুল ফজল বুলবুল, তপন চৌধুরী, আজম জাহাঙ্গীর চৌধুরী, মো. ইউনুসুর রহমান, আসিফ ইব্রাহীম, সাঈদ বেলাল হোসেন, নাসের এজাজ বিজয়, এবং ব্যবস্থপনা পরিচালক ও সিইও শুভ্র কান্তি চৌধুরী, এফসিএ বার্ষিক সাধারন সভায় উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির

অকা/খবিপু/বিকেল, ১১ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version