Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ারবাজারে তালিকাভুক্ত এক-তৃতীয়াংশ ব্যাংকের লভ্যাংশ বেড়েছে

    মে ১১, ২০২২ ৮:৪৭ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    প্রধান শেয়ারবাজার ডিএসইর ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৩টি ব্যাংকের মধ্যে ১১টির অর্থাৎ এক-তৃতীয়াংশ ব্যাংকের লভ্যাংশ আগের বছরের চেয়ে গত বছর বেড়েছে। লভ্যাংশের পরিমাণ কমেছে ৬টি ব্যাংকের, আর অপরিবর্তিত ছিল ১৩টির। আর একই সময়ে শেয়ারপ্রতি আয় তথা ইপিএস বেড়েছে ২২টির। তার মানে এই ব্যাংকগুলোর মুনাফা আগের বছরের চেয়ে বেড়েছে। আর মুনাফা কমায় ইপিএস কমেছে ১০ ব্যাংকের। এ ছাড়া আইসিবি ইসলামিক ব্যাংকের আর্থিক অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়েছে। এমনিতেই ব্যাংকটির ইপিএস ঋণাত্মক ছিল। ২০২১ সালে এসে তা আরও বেড়েছে।

    ২০২০ সালের চেয়ে ২০২১ সালে যে ১১টি ব্যাংক বেশি লভ্যাংশ ঘোষণা করেছে সেগুলো হচ্ছে—দ্য সিটি, মার্কেন্টাইল, এনসিসি, এনআরবিসি, প্রিমিয়ার, প্রাইম, শাহজালাল, সাউথইস্ট, স্ট্যান্ডার্ড, ট্রাস্ট ও উত্তরা ব্যাংক। এসব ব্যাংকের লভ্যাংশ আগের বছরের চেয়ে সর্বনিম্ন ১ থেকে সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। নগদ ও বোনাস মিলিয়েই তাদের লভ্যাংশ বেড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো সাধারণত আর্থিক বছর শেষে নগদ অথবা বোনাস আকারে কিংবা দুভাবেই লভ্যাংশ ঘোষণা করে থাকে। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের পাশাপাশি ব্যাংকের মালিকানার সঙ্গে জড়িত উদ্যোক্তা–পরিচালকেরা এই লভ্যাংশ পান।
    শেয়ারবাজারের বর্তমান বিধান অনুযায়ী, ব্যাংকগুলোর আর্থিক বছর শেষ হয় জুন কিংবা ডিসেম্বরে। আর্থিক বছর শেষ হওয়ার পর পরবর্তী বছরের কয়েক মাসের মধ্যে লভ্যাংশ ঘোষণা করতে হয়। আর ঘোষিত লভ্যাংশ বিতরণ করা হয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের পর। নগদ লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের মুনাফা থেকে সরাসরি নগদ অর্থ বিতরণ করা হয়। আর বোনাস লভ্যাংশ হিসেবে দেওয়া হয় কোম্পানির শেয়ার। বোনাস শেয়ারের কেনাবেচাও হয়ে থাকে সাধারণ শেয়ারের মতো। লভ্যাংশ ঘোষণার পর নির্ধারিত রেকর্ড তারিখে যার হাতে যত শেয়ার থাকে, তিনি ওই হিসেবে লভ্যাংশ পেয়ে থাকেন।

    ২০২১ সালে ছয়টি ব্যাংকের লভ্যাংশের পরিমাণ ২০২০ সালের চেয়ে কমেছে। সেগুলো হচ্ছে—ব্যাংক এশিয়া, ডাচ–বাংলা, ইস্টার্ন, ওয়ান, রূপালী ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক।

    লভ্যাংশ অপরিবর্তিত থাকা ১৩টি ব্যাংক হলো—এবি, আল–আরাফাহ্‌, ব্র্যাক, ঢাকা, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইএফআইসি, ইসলামী, যমুনা, মিউচুয়াল ট্রাস্ট, পূবালী, সোশ্যাল ইসলামী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এর বাইরে আইসিবি ইসলামিক ও ন্যাশনাল ব্যাংক ২০২১ সালের শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আর নতুন তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক গত বছরের জন্য নগদ ও বোনাস মিলিয়ে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ইউনিয়ন ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে গত বছরের জানুয়ারিতে।

    জানতে চাইলে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ২০২১ সালে বেশ কয়েকটি কারণে ২০২০ সালের তুলনায় ব্যাংকগুলোর মুনাফা বেড়েছে। গত বছর শেয়ারবাজার থেকে ভালো মুনাফা এসেছে। এ ছাড়া করোনার ধাক্কা কাটিয়ে গত বছর ব্যাংকের মূল ব্যবসায়ও ভালো হয়েছে, আবার কেন্দ্রীয় ব্যাংকের কিছু নীতি–সিদ্ধান্তও ব্যাংকগুলোর মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে। গত বছর প্রবাসী আয় ভালো থাকায় ব্যাংকগুলোর আমানত সংগ্রহের খরচও কমেছে। সব মিলিয়ে বছর শেষে ব্যাংকগুলোর আয় বেড়েছে। এ জন্য তারা ভালো লভ্যাংশ দিতে পেরেছে।

    #

    অকা/পূঁবা/দুপুর, ১১ মে, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    শেয়ারবাজারে তালিকাভুক্ত এক-তৃতীয়াংশ ব্যাংকের লভ্যাংশ বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.