অর্থকাগজ প্রতিবেদন ●
পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ৪ উদ্যোক্তা কোম্পানিটির শেয়ার ক্রয় বিক্রির ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে একজন তার হাতে থাকা কিছু শেয়ার বিক্রি করবেন এবং ৩ জন শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। ঢাকা একচেঞ্জ লিমিটেড (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, এফসিএ ১ লাখ ৯৫ হাজার ৯০৬টি শেয়ার বিক্রি করবেন। বর্তমানে তার হাতে প্রগতি লাইফের ২ লাখ ৭ হাজার ৬৬০টি শেয়ার রয়েছে।
এছাড়া, কোম্পানিটির ৩ উদ্যোক্তা পরিচালকের মধ্যে এ এস এম মহিউদ্দিন মোনেম ৫০ হাজার, মো. শফিউর রহমান ২০ হাজার এবং সেলিম রহমান ১ লাখ ২৫ হাজার ৯০৬টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক একচেঞ্জের ব্লক মার্কেটে বাজার মূল্যে তারা লেনদেন সম্পন্ন করবেন বরে জানা গেছে। ●
অকা/পুঁবা/সখবি/৪ অক্টোবর, ২০২৩
সর্বশেষ হালনাগাদ 2 years আগে
