Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ার নিয়ে কারসাজির দায়ে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

    ডিসেম্বর ১১, ২০২৪ ৪:৫৭ পূর্বাহ্ণUpdated:ডিসেম্বর ১১, ২০২৪ ৪:৫৭ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ার বাজারে তিন তালিকাভুক্ত কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩৫ কোটি টাকা জরিমানা করেছে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির এক বৈঠকে এ জরিমানা অনুমোদন করা হয়।

    কারসাজির শিকার কোম্পানিগুলো
    বিএসইসির তথ্যমতে, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড (বিডি ফাইন্যান্স), ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন—এই তিন কোম্পানির শেয়ার কারসাজি করা হয়েছে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে এ কারসাজির ঘটনা ঘটে, যেখানে শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মাধ্যমে কারসাজিকারকরা বড় অঙ্কের মুনাফা করে।

    বিডি ফাইন্যান্সের শেয়ার কারসাজি
    বিডি ফাইন্যান্সের শেয়ার কারসাজির ঘটনায় ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৭০ কোটি ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    সর্বোচ্চ ৩২ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করা হয় সামির সেকান্দারকে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি টাকা জরিমানা গুনবেন আবু সাদাত মো. সায়েম। তৃতীয় সর্বোচ্চ ৭.৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে আনিকা ফারহিনকে। এ ছাড়া, আনোয়ার গ্যালভানাইজিং: ৭ কোটি ১০ লাখ টাকা। সিটি জেনারেল ইনস্যুরেন্স: ৮৫ লাখ টাকা। মাহের সেকান্দার: ৫২ লাখ টাকা। আফরা চৌধুরী: ৩৫ লাখ টাকা। আবদুল মবিন মোল্লা: ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
    সময়কাল: ২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর।
    ওরিয়ন ফার্মার শেয়ার কারসাজি

    ওরিয়ন ফার্মার শেয়ার কারসাজিতে জড়িত দুই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    আমিনুল ইসলাম: ৩ কোটি ২০ লাখ টাকা। নাবিল ফিড মিলস: ২০ লাখ টাকা। সময়কাল: ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর।
    ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজি
    ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬১ কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

    সোহেল আলম: ১৮ কোটি ৪০ লাখ টাকা (সর্বোচ্চ জরিমানা)। এখলাসুর রহমান: ১৪ কোটি ৬০ লাখ টাকা। মোহাম্মদ এবাদুল করিম (বীকন ফার্মার এমডি): ১৩ কোটি ১৫ লাখ টাকা। রিসানা করিম: ৬ কোটি টাকা। বীকন মেডিকেয়ার: ৫.৫ কোটি টাকা। বীকন ফার্মা: ৩.৫ কোটি টাকা। নুরুন নাহার করিম: ১০ লাখ টাকা।
    সময়কাল: ২০২২ সালের ২১ জুন থেকে ১২ অক্টোবর।
    বিএসইসির সতর্কবার্তা
    বিএসইসি জানিয়েছে, শেয়ার বাজারে কারসাজির ঘটনা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শেয়ার বাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।

    বিশ্লেষণ: বড় অঙ্কের এই জরিমানা শেয়ার বাজারে কারসাজি রোধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিনিয়োগকারীদের সচেতনতা ও শেয়ার বাজারের যথাযথ তদারকির মাধ্যমে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা সম্ভব বলে মত দিয়েছেন বাজার বিশ্লেষকেরা।

    বেক্সিমকোর তিন কোম্পানির ওপর বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত বিএসইসির

    শেয়ার বাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানের ওপর বিশেষ নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    বিএসইসির ঘোষণা অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিকসের গত পাঁচ বছরের আর্থিক কার্যক্রম ও সম্পদ ব্যবস্থাপনা খতিয়ে দেখতে স্বতন্ত্র নিরীক্ষক নিয়োগ করা হবে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেক্সিমকো গ্রুপের আর্থিক অবস্থা, সম্পদের হিসাব এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে নিরীক্ষা চালানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ করণীয় ঠিক করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ১১ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করে। কমিটির প্রথম বৈঠকে বেশকিছু লোকসানি প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি কিছু প্রতিষ্ঠান বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

    এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কোম্পানিগুলোর সম্পদ ও আর্থিক অবস্থা নিরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, বেক্সিমকো গ্রুপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত মূল্যায়ন নিশ্চিত করতেই বিএসইসি এই বিশেষ নিরীক্ষার উদ্যোগ গ্রহণ করেছে।

    প্যারামাউন্ট টেক্সটাইলের আয় কমেছে

    পুঁজি বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

    সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ার প্রতি ১ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল।

    আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬৭ পয়সা, যা গত বছর একই সময়ে ১ টাকা ৩৫ পয়সা ছিল।

    গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪২ টাকা ৭১ পয়সা।

    রাইট শেয়ার ইস্যু করবে বার্জার পেইন্টস

    পুঁজি বাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগকারীদের ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করা হবে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

    বার্জার পেইন্টস বাংলাদেশ ১৭টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করতে চায়। এক্ষেত্রে প্রতিটি শেয়ার ১১১০ টাকা করে (প্রিমিয়াম ১১০০ টাকা) করে ইস্যু করতে চায়।

    রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে তৃতীয় কারখানার প্রকল্পে ব্যবহার করতে চায় বার্জার পেইন্টস। এ লক্ষ্যে আগামী আগামী ২৫ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) এর তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ইজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

    একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তার শেয়ার বিক্রি

    পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক উদ্যোক্তা পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির উদ্যোক্তা পারভীন আক্তার খানম ২২ ৮ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। এর আগে, গত ২ ও ৪ ডিসেম্বর তিনি শেয়ারগুলো বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন। ●
    অকা/পুঁবা/ই/ সকাল, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ



    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    মধ্য এশিয়ায় ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির জোয়ার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.