অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের চতুর্থ কার্য দিবসে বীমা খাতে ব্যাপক দরপতন হয়েছে। ১ ফেব্রুয়ারি লেনদেনে অংশ নেওয়া বীমা কোম্পানিগুলোর মধ্যে ৫১টিরই শেয়ার দর কমেছে। এর মধ্যে ৭টি উঠে এসেছে সর্বোচ্চ দরপতনের তালিকায়।
ডিএসইর তথ্য মতে, বুধবার সর্বোচ্চ দরপতন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আজ ২ দশমিক ৭০ শতাংশ কমেছে।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ২ দশমিক ৬৮ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে ২ দশমিক ৫০ শতাংশ।
১ ফেব্রুয়ারি ডিএসইতে সর্বোচ্চ দরপতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাটা সু, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার্স ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্ট্রাকো রিফুয়েলিং। ●
অকা/পুঁবা/সকাল, ২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
