অর্থকাগজ প্রতিবেদন ●

রাজধানীর শেয়ার বাজারে সপ্তাহের শেষ কার্য দিবসে ৪৮৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জীবন বীমা প্রতিষ্ঠান রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর। খবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রের।

সূত্র জানায়, ১৬ মার্চ কোম্পানিটির ২৯ লাখ ২৩ হাজার ৫০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩০ কোটি ৯১ লাখ টাকা।

গতকাল বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ২৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লেনদেন হয়েছে ২০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।

লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস, শাইনপুকুর সিরামিকস এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

অকা/পুঁবা/সকাল, ১৭ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version