Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শেষ কার্য দিবসে সূচকের পতন

    ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ28
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সপ্তাহের শেষ কার্য দিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ ভালো প্রতিষ্ঠানের শেয়ার দাম ছিল নিম্নমুখী। এতে কমেছে মূল্যসূচক।
    বাজার পর্যালোচনায় ২৭ ফেব্রুয়ারি দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো অন্য শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান। এর পরও বাজারটিতেও মূল্যসূচকের পতন হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

    ২৭ ফেব্রুয়ারি শেয়ার বাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের প্রথম এক ঘণ্টা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। তবে প্রথম ঘণ্টার লেনদেন শেষ হতেই একের পর এক ভালো কোম্পানির শেয়ার দাম কমতে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত বেশির ভাগ ভালো প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার প্রবণতা অব্যাহত থাকে। যার নেতিবাচক প্রভাব পড়ে মূল্যসূচকে। এতে দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকার পরও সব ক’টি মূল্যসূচক কমে দিনের লেনদেন শেষ হয়।

    ২৭ ফেব্রুয়ারি দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ৭০ পয়েন্ট কমে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২০ দশমিক ৬৪ পয়েন্ট কমে ১ হাজার ৯০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

    ২৭ ফেব্রুয়ারি ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৯৩ কোম্পানির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত আছে ৭৩টির। ২৭ ফেব্রুয়ারি ডিএসইতে মোট ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিক্স সূচক আগের দিনের চেয়ে ৪৩ দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮৬৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫০ দশমিক ১৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৩৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৬ দশমিক ৭০ পয়েন্ট কমে ৯৪৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৪ দশমিক ২৩ পয়েন্ট কমে ১১ হাজার ৯৫২ পয়েন্টে অবস্থান করছে।

    দিনশেষে ২৭ ফেব্রুয়ারি সিএসইতে মোট ২১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৭টি কোম্পানির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত আছে ৩১টির। এ দিকে সিএসইতে ১০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    দরপতনের শীর্ষে দেশবন্ধু পলিমার- দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। তথ্যে দেখা যায়, ২৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ২০ বা ৫ দশমিক ২৪ শতাংশ। এতে দর পতনের শীর্ষে উঠেছে কোম্পানিটি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের শেয়ারদর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬২ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা গোল্ডেন হারভেস্ট এগ্রোর শেয়ারদর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে।

    তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিএটিবিসি, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, হামি ইন্ডাস্ট্রিজ, নিটল ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

    দর বৃদ্ধির শীর্ষে বিডি ল্যাম্পস- সপ্তাহের শেষ কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পস পিএলসি। ২৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর আগের কার্য দিবসের তুলনায় ১০ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।

    দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইলের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা স্টাইলক্রাফটের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড, হামিদ ফেব্রিক্স, ইউসিবি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, হাক্কানি পাল্প এবং দেশ গার্মেন্টস লিমিটেড।

    লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন- ২৭ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। কোম্পানিটির ১৯ কোটি ৫৯ লাখ টাকা লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে প্রতিষ্ঠানটি।

    লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের লেনদেন হয়েছে ১১ কোটি ৯০ লাখ টাকার। ১১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পেপার প্রসেসিং, সাইনপুকুর সিরামিক, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, কাট্টালী টেক্সটাইল এবং ফু-ওয়াং ফুড লিমিটেড।

    জেএমআই হসপিটাল ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত- শেয়ার বাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। এ কোম্পানিকে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

    তথ্যে দেখা যায়, ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।

    বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের সাত কার্য দিবসের মধ্যে জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোনো ঋণ সুবিধা পাবে না। ●

    অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/২৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.