একই ছাতার নিচে ব্যাংকিং ও বীমা সেবা পৌঁছে দিতে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র মধ্যে ব্যাংক্যাসুরেন্স চুক্তির সফল কার্যক্রম ৭ এপ্রিল মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়|
অনুষ্ঠানে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অর্থ কর্মকর্তা (চঃ দাঃ) মো. মাহবুবুর রহমান এবং হেড অব ব্যাংকাসুরেন্স বিভাগ আবদুল্লাহ আল মামুনসহ মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ, ডিএমডি ও সিআরও মোহাম্মদ জাহিদ হোসেন, ডিএমডি ও সিটিও নাজমুল হুদা সরকার, চিফ ব্যাংক্যাসুরেন্স অফিসার মোহাম্মদ রাশেদ আখতারসহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন| খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীকো/সখবি/বিকেল/১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 7 hours আগে

Leave A Reply

Exit mobile version