Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে চামড়াশিল্প

    জুলাই ২৫, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ণ25
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের অন্যতম সম্ভাবনাময় শিল্প চামড়া খাত। বৈশ্বিক বাজারেও চামড়াজাত পণ্যের বেশ বড় চাহিদা রয়েছে। কিন্তু এই খাতের একটি বড় সমস্যা হলো, দেশের প্রক্রিয়াজাত চামড়ার আন্তর্জাতিক মান না থাকা। কিন্তু আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ না থাকা, ব্যবস্থাপনায় দুর্বলতা, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) ত্রুটি ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থায় ঘাটতি- এসব সমস্যার কারণে বাংলাদেশের চামড়াশিল্প পিছিয়ে পড়ছে বলে মনে করেন এই খাতের উদ্যোক্তারা।

    দেশে নবমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো’ শীর্ষক প্রদর্শনীতে উদ্যোক্তারা এ কথাগুলো বলেন। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি বাংলাদেশ (এলইটিএসইবি) ও লিমরা এক্সিবিশনস যৌথভাবে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় প্রদর্শনীটির আয়োজন করেছে। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১৪টি দেশের মোট ১৩০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে চামড়াজাত পণ্য, চামড়ার জুতা, খেলার জুতা, ব্যাকপ্যাক ও বিভিন্ন কাঁচামাল উৎপাদক। সেই সঙ্গে রয়েছে চামড়াশিল্পে ব্যবহৃত স্কাইবিং, স্ট্যাম্পিং, প্রিন্টিং, লেমিনেশন, সুইং, ফিউজিং, কনভেয়ার, লাস্টিং ও ফিনিশিং মেশিন। এ ছাড়া চামড়াশিল্পে ব্যবহৃত আঠা, সিলিকা জেলসহ নানা ধরনের চামড়াজাত পণ্যও প্রদর্শিত হচ্ছে।

    ২৪ জুলাই শুরু হওয়া এ প্রদর্শনী ২৬ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।

    প্রদর্শনীতে দেশীয় প্রতিষ্ঠান রিফ লেদার লিমিটেডের পরিচালক মোখলেসুর রহমান বলেন, ‘দেশে চামড়ার অভাব নেই। যদি আমাদের এলডব্লিউজি সনদ থাকত, তাহলে আন্তর্জাতিক বাজারে আরও বড় পরিসরে রফতানি করা যেত।’ তিনি জানান, এ বছর গরুর লাম্পি রোগের কারণে প্রায় ৩০ শতাংশ চামড়া নষ্ট হয়েছে। চামড়া কাটাছেঁড়ায় ত্রুটির কারণে নষ্ট হয়েছে আরও ১০ থেকে ১৫ শতাংশ চামড়া।

    এ বি এস ট্যানারির এমডি ইমাম হোসেন বলেন, ‘আমরা এখন হয়তো ৪০ সেন্টে চামড়া বিক্রি করি, কিন্তু সার্টিফিকেশন পেলে আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছে ৩-৪ ডলারেও বিক্রি করা সম্ভব। সিইটিপি ও ট্যানারির কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সঠিক উপায়ে না হলে আমাদের রফতানি বাড়ানো কঠিন হয়ে যাবে।’

    প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ‘চামড়া শিল্পনগরের আধুনিকায়ন, রফতানি প্রণোদনা, প্রশিক্ষণ কর্মসূচি ও গবেষণায় বিনিয়োগ এই খাতকে টেকসই উন্নয়নের পথে নিয়ে যেতে পারে। সেই সঙ্গে আমাদের চামড়া ও পাদুকা খাতকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করার জন্য পরিবেশবান্ধব ট্যানারি ব্যবস্থা, আধুনিক যন্ত্রাংশ ও প্রযুক্তির ব্যবহার করতে হবে।’

    বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ‘আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। তাদের সঙ্গে আমাদের সরকারের ভালোভাবে যোগাযোগ করতে হবে। আমাদের শুল্ক যেন প্রতিযোগী দেশ ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার চেয়ে বেশি না হয়। এটা নিশ্চিত করা গেলে আমাদের দেশের চামড়া খাতে বিদেশি বিনিয়োগ আসবে। চীন ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরাও এগিয়ে আসবেন। ●

    অকা/শিবা/ফর/সকাল/২৫ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.