Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সরকারের ব্যাংক ঋণে সুদহার বাড়ছে

    ডিসেম্বর ৮, ২০২৪ ৪:৩৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ট্রেজারি বিল ও বন্ডের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে বাজার থেকে টাকা তুলছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে তিনটি নিলামে উত্তোলন করা হয়েছে ১ হাজার ২৫৪ কোটি টাকা। প্রথম দু’দিনের তুলনায় গত সপ্তাহের নিলামে বেশি সুদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বিলের নিলামের প্রভাবে ট্রেজারি বিল ও বন্ডে অর্থাৎ সরকারের ব্যাংক ঋণে সুদহার বাড়ছে। গত সপ্তাহে তিন বছর মেয়াদি বন্ড বিক্রি হয়েছে ১৩ দশমিক ১৯ শতাংশ সুদে। দুই বছর মেয়াদি বন্ডে সুদ ছিল ১২ দশমিক ২৯ শতাংশ। এতে সরকারের সুদ ব্যয়ের চাপ আরও বাড়ছে।
    বিগত সরকারের সময়ে ঋণ জালিয়াতিসহ বিভিন্ন কারণে দুর্বল হয়ে পড়েছে কয়েকটি ব্যাংক। এসব ব্যাংক আমানতকারীর টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় তারা বাংলাদেশ ব্যাংকে ধরনা দেয়। অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে কেন্দ্রীয় ব্যাংক কোনো টাকা ছাপিয়ে না দেওয়ার ঘোষণা দিলেও ব্যাংক খাতের অস্থিরতা কাটাতে ৬টি ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাধারণভাবে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি টাকা দিলে মূল্যস্ফীতিতে তার প্রভাব পড়ে। এমনিতেই দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। গত নভেম্বর মাসের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ। যে কারণে একদিকে দুর্বল ব্যাংককে টাকা দিয়ে, আরেক দিকে ভালো ব্যাংক থেকে তুলে নেওয়া হচ্ছে। আবার ব্যাংকগুলোকে ধারে ব্যবহৃত রেপোর সুদহার কয়েক দফা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। সব মিলিয়ে গ্রাহক পর্যায়েও সুদহার বাড়ছে।

    সংশ্লিষ্টরা জানান, আস্থাহীনতার কারণে দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে সাধারণত ভালো ব্যাংকে রাখে। যে কারণে সামগ্রিকভাবে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি কমলেও ভালো কয়েকটি ব্যাংকে অনেক বাড়ছে। এসব ব্যাংকের বাড়তি টাকা কেন্দ্রীয় ব্যাংকে আনতে এবারের বিল ছাড়ার প্রধান লক্ষ্য। দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া বিশেষ ধারের বিপরীতে বাজার থেকে টাকা উঠিয়ে নিতে (স্টেরিলাইজেশন) বাংলাদেশ ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে। এতে করে টাকা ছাপানোজনিত মূল্যস্ফীতির প্রভাব নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
    প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে গত ২০ নভেম্বর ৫০১ কোটি এবং ২৭ নভেম্বর ৪৫৩ কোটি টাকা উত্তোলন হয়েছে ১১ দশমিক ১০ শতাংশ সুদে। আর গত ৪ ডিসেম্বর ৯০ দিন মেয়াদি বিলের সুদ বেড়ে ১১ দশমিক ৬৩ শতাংশ হয়েছে, যেখানে তোলা হয়েছে ৩০০ কোটি টাকা। আগামী ১১, ১৮ এবং ২৬ ডিসেম্বর ৯০ দিন মেয়াদি বিলের নিলাম হবে। সেখানে সুদহার আরও বাড়তে পারে। পাশাপাশি ট্রেজারি বিল ও বন্ডের চলমান নিলামে চলতি মাসের প্রথম সপ্তাহে তোলা হয়েছে ১২ হাজার ৩০০ কোটি টাকা। যেখানে সুদহার ছিল ১১ দশমিক ৭০ থেকে ১৩ দশমিক ১৯ শতাংশ।
    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ট্রেজারি বিল ও বন্ডের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে টাকা তোলায় বাজার সংকুচিত হচ্ছে। এতে ব্যাংকগুলোর আমানতের সুদহার বাড়াতে হচ্ছে। তবে আমানতের সুদ যে হারে বাড়ছে, ঋণে সে হারে সুদ বাড়ানো যাচ্ছে না। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এভাবে সুদহার বাড়ানো হচ্ছে। তবে সরবরাহের বিষয়টি দেখতে হবে।

    শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ একই রকম মতামত দেন। তিনি বলেন, আমানতকারীরা টাকা ফেরত না পেলে একটি সামাজিক অস্থিরতা তৈরি হবে। ফলে তাদের টাকা ফেরত দিতে হবে– এটাই বাস্তবতা। এখন কথা হলো– যে পরিমাণ টাকা ছাড়া হচ্ছে, সমপরিমাণ তুলে নিলে মূল্যস্ফীতিতে তার প্রভাব নেই। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আরও বেশ কিছু বিষয়ে নজর দিতে হবে। বিশেষ করে পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়াতে হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকে তীক্ষ্ণ নজর দিতে হবে। ডলার সরবরাহ বাড়ানোর মাধ্যমে বিনিময় হার স্থিতিশীল রাখতে হবে। এ জন্য বিদেশি বিনিয়োগ, রেমিট্যান্স ও রপ্তানি বাড়ানোর ওপর জোর দিতে হবে। এতে বিদেশ থেকে আমদানি করা পণ্যেও খুব বেশি দর বাড়বে না। আবার কর্মসংস্থান বেড়ে মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে।

    প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভিন্ন উৎসে সরকারের এখন ঋণ রয়েছে ১৮ লাখ কোটি টাকার বেশি। দেশি-বিদেশি উৎসে সরকারের সুদ ব্যয় বাড়ছে। যে কারণে চলতি অর্থবছরের সুদ পরিশোধে সরকারের ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। মোট বাজেটের যা ১৪ দশমিক ২৪ শতাংশ। গত অর্থবছরের বাজেটে ৯৪ হাজার ৩৭৬ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়। ২০১৯-২০ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় হয় ৫৮ হাজার ৩২২ কোটি টাকা। এর মানে ৬ বছরে সুদ পরিশোধ ব্যয় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। আবার ডলারের বিপরীতে টাকার দর অনেক কমে যাওয়ায় ঋণ পরিশোধে টাকার অঙ্কে সরকারকে বাড়তি ব্যয় করতে হচ্ছে।
    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, বর্তমানে মুদ্রা সরবরাহ কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যেই আছে। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে কয়েকটি ব্যাংকে টাকা দেওয়া হয়েছে। এই টাকা দেওয়ার কারণে যেন মুদ্রা সরবরাহ বেড়ে না যায়, সে জন্যই বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে টাকা তোলা হচ্ছে। এটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতামূলক পদক্ষেপের অংশ। ●

    অকা/ব্যাংখা/ই/ সকাল, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.