Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা

    সেপ্টেম্বর ১০, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ১০, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারীরা এখন তাদের জমাকৃত অর্থের ভিত্তিতে ঋণ নিতে পারছেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ এক মাস আগে এই নতুন সুবিধা চালু করেছে, যা গ্রাহকদের জন্য একটি অতিরিক্ত আর্থিক নিরাপত্তার পথ খুলে দিয়েছে। ঋণের আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হয়, এবং অনুমোদন পাওয়া গেলে টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হয়।

    জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেবা চালুর পর থেকে গত রোববার পর্যন্ত ঋণের জন্য ৯২টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ১১টি নিষ্পত্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, আবেদন করার জন্য অংশগ্রহণকারীর নিয়মিতভাবে চাঁদা পরিশোধ থাকতে হবে। ঋণ ফেরত দেওয়ার সময়সীমা দুই বছর, অর্থাৎ ২৪ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। শেষ কিস্তির সঙ্গে ২ শতাংশ টাকা কেটে রাখা হয় সেবা মাশুল হিসেবে। তবে এ অর্থ কর্তৃপক্ষ নিজেরা নেয় না, বরং তা গ্রাহকের হিসাবেই জমা থাকে।

    ঋণের যোগ্যতা নির্ধারণে কিছু শর্ত রয়েছে। গ্রাহকের হিসাবে ন্যূনতম এক লাখ টাকা জমা থাকতে হবে, এবং তিনি তার মোট জমাকৃত অর্থের ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ঋণ আবেদন করার আগের মাস পর্যন্ত নিয়মিতভাবে চাঁদা পরিশোধ করা বাধ্যতামূলক। আবেদন প্রক্রিয়াও সহজ। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.upension.gov.bd) লগইন করার পর ‘ঋণের আবেদন’ বাটনে ক্লিক করলে নির্ধারিত পেজ ওপেন হয়। সেখানে ঋণের পরিমাণ ও কিস্তি নির্ধারণ করে ‘আবেদন সম্পন্ন করুন’ বাটনে ক্লিক করলে প্রক্রিয়াটি শেষ হয়।

    বর্তমানে সর্বজনীন পেনশন স্কিমের চারটি আলাদা স্কিম রয়েছে—প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস। প্রগতি মূলত কর্মজীবী মানুষের জন্য, সুরক্ষা অনিয়মিত আয়ের মানুষের জন্য, সমতা নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য এবং প্রবাস স্কিম প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় পৌনে চার লাখ গ্রাহক এই চারটি স্কিমের আওতায় এসেছেন।

    অর্থ মন্ত্রণালয়ের হিসাবে, ২০২০ সালে দেশে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ২০ লাখ। ২০৪১ সালে তা বেড়ে দাঁড়াবে প্রায় ৩ কোটি ১০ লাখে। এই প্রেক্ষাপট বিবেচনা করেই সরকার ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম আনুষ্ঠানিকভাবে চালু করে। এর লক্ষ্য হলো ভবিষ্যতে বৃদ্ধ জনগোষ্ঠীর জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষা কাঠামোকে শক্তিশালী করা।

    সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সর্বজনীন পেনশন স্কিমের মোবাইল অ্যাপস ‘ইউপেনশন’ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ উদ্যোগকে সফল করতে হলে জনসচেতনতা ও প্রচার কার্যক্রম বাড়াতে হবে। কারণ জনগণ যত বেশি যুক্ত হবে, ততই এ স্কিম দেশের প্রবীণ জনগোষ্ঠীর জন্য একটি শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করবে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 9 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.