সাউথইস্ট ইউনিভার্সিটি ডিবেট কাব আয়োজিত এসইউডিসি ন্যাশনাল্স ২০২৪: ভয়েস ফর রিজারেকশন শিরোনামের বিতর্ক প্রতিযোগিতা ১৮ ও ১৯ অক্টোবর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৮টি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের বিতার্কিক দল অংশগ্রহণ করে। এ বছর প্রতিযোগিতায় মূল থিম ছিল ‘ভয়েস ফর রেজারেকশন’, যা জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কণ্ঠস্বরকে পুনরুজ্জীবিত করার উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

প্রতিযোগিতার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব।

প্রতিযোগিতাটি ব্রিটিশ পার্লামেন্টারি ফরম্যাটে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন দল সাংবিধানিক, সামাজিক, রাজনৈতিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক করে। প্রি-সেমিফাইনাল এবং সেমিফাইনাল পর্বগুলোতে অংশগ্রহণকারীদের মধ্যে চূড়ান্ত লড়াইয়ের পর চারটি দল ফাইনালে উঠে আসে।

ফাইনালের বিতর্কের বিষয় ছিল, ‘এই সংসদ উদার ডিক্টেটরদের মহিমান্বিতকরণে অনুতপ্ত’। প্রতিযোগীরা বাংলাদেশের সাবেক স্বৈরাচারী শাসক থেকে শুরু করে বিশ্বের অন্য স্বৈরশাসকদের নিয়ে যুক্তি তুলে ধরেন এবং দর্শকদের মুগ্ধ করেন।

প্রধান অতিথি মো: আসাদুজ্জামান, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং বিশেষ অতিথি বিচারক শামীমা আফরোজ, গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা জজ, উভয়েই প্রতিযোগিতায় উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের চিন্তাশীল ও যুক্তিনির্ভর তর্কের প্রশংসা করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি দল চ্যাম্পিয়ন হয় এবং বিইউপি দল রানারআপ হয়। খবর বিজ্ঞপ্তির ●

অকা/শিক্ষাখা/সখবি/ফর/রাত/২৩ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version