অর্থকাগজ প্রতিবেদন ●
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি ‘স্টার অব দ্য সেকেন্ড কোয়ার্টার সেলিব্রেশন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি গত মে ও জুনের ব্যবসায় সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী এসভিপি, ইভিপি ও এসইভিপি পর্যায়ে কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়। কোম্পানির ভারপ্রাপ্ত সিইও মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ) হোসনে আরা বেগম। বিজ্ঞপ্তি ●
অকা/বীমা/ফর/সকাল/১৩ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে
