Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ২০ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সার্ক সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য কমছে

    জুন ৫, ২০২৪ ৪:৪২ পূর্বাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সার্ক সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য কমছে। অর্থাৎ আমদানি-রফতানি উভয়ই কমছে। কেন্দ্রীয় ব্যাংক হালনাগাদ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সার্কভুক্ত দেশগুলো থেকে ২০২৩ অর্থবছরে বাংলাদেশের মোট রফতানি আয় হয়েছে ১.৯১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছর ২০২২-এ ছিল ১.৯৩ বিলিয়ন ডলার।
    অর্থাৎ, আলোচ্য সময়ে সার্কভুক্ত দেশগুলো থেকে বাংলাদেশের রফতানি আয় প্রায় ১ শতাংশ কমেছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

    ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ যে পরিমাণ রফতানি করেছে তার ৩.৪৪ শতাংশ হয়েছে সার্কভুক্ত দেশগুলোতে। রফতানির বড় অংশই পাঠানো গিয়েছে ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে। ২০২৩ অর্থবছরে বাংলাদেশের সামগ্রিক রফতানি ৫৫.৫৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৬.২৮ শতাংশ প্রবৃদ্ধি। তবে এই প্রবৃদ্ধি সত্ত্বেও, সার্কভুক্ত দেশগুলোতে রফতানি কম হয়েছে।

    ২০২২ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলো থেকে মোট আমদানি হয়েছিল ১৪.৯৩ বিলিয়ন ডলারের; ২০২৩ অর্থবছরে এটি নেমে এসেছে ১০.৪৩ বিলিয়ন ডলারে। অর্থাৎ, আমদানি কমেছে প্রায় ৩১ শতাংশ।

    ডলার ঘাটতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক আরোপিত বিভিন্ন বিধিনিষেধের কারণে দেশের সামগ্রিক আমদানি ১৫.৭৬ শতাংশ হ্রাস পেয়েছে। এতে অন্যান্য দেশের তুলনায় সার্কভুক্ত দেশগুলো থেকেই আমদানি সবচেয়ে দ্রুত গতিতে কমেছে।

    সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কেন কমছে এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, ডলার সংকটের কারণে এমনিতেই আমদানি কিছুটা কমেছে। তবে, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কম্প্যারেটিভ অ্যান্ড কমপিটিটিভ অ্যাডভান্টেজ (তুলনামূলক এবং প্রতিযোগিতামূলক সুবিধা) কম। অর্থাৎ, দেশগুলো একইরকম বা কাছাকাছি ধরনের পণ্য উৎপাদন করে। ফলে, সেখানে আমদানি বা রফতানির সুযোগ কমে যায়। বাংলাদেশ থেকে এই দেশগুলোতে রফতানির ক্ষেত্রেও খুব বেশি স্পেশালাইজড প্রোডাক্ট নেই, যেটা শুধু আমাদের দেশেই পাওয়া যায়। ফলে দেশগুলোতে আমাদের অনেক পণ্যের চাহিদাও কম। আমদানি বা রফতানিতে ট্যারিফ বা শুল্কের বাইরেও ব্যবসা পরিচালনার খরচ, বন্দর, ল্যাব সুবিধাসহ অনেক উপাদান আছে যেগুলো বাণিজ্য বাড়তে দেয় না বলে মনে করেন অর্থনীতিবিদরা। সার্কভুক্ত দেশগুলোতে রফতানির ক্ষেত্রে মিশ্র প্রবণতা দেখা গেছে। ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ভুটান থেকে রফতানি আয় কিছুটা বাড়লেও কমেছে নেপাল ও পাকিস্তান থেকে।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৩ অর্থবছরে ভারত থেকে রফতানি আয় হয়েছে ১.৭১ বিলিয়ন ডলার—যা গত ২০২২ অর্থবছরের ১.৬৮ বিলিয়ন ডলার থেকে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ১.৮৫ শতাংশ।

    অন্যদিকে, পাকিস্তান থেকে রফতানি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২২ অর্থবছরে দেশটি থেকে রফতানি আয় হয়েছিল ৮৯ মিলিয়ন ডলার যা ২০২৩ অর্থবছরে ৮৩ মিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ, উল্লিখিত সময়ে পাকিস্তানে বাংলাদেশের রফতানি কমেছে ৭.০৭ শতাংশ।

    এছাড়া, নেপাল থেকে রফতানি আয় ৯৭ মিলিয়ন ডলার থেকে ৪১ মিলিয়ন ডলারে হ্রাস পেয়েছে। ২০২২ অর্থবছরের তুলনায় ২০২৩ অর্থবছরে দেশটিতে রফতানি কমেছে ৫৭.৭১ শতাংশ।

    এদিকে, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে। ২০২৩ অর্থবছরে দেশটি থেকে রফতানি আয় হয়েছে ৫৭ মিলিয়ন ডলার, যা ২০২২ অর্থবছরে ছিল ৫০ মিলিয়ন ডলার। অর্থাৎ, এই দেশ থেকে বাংলাদেশের রফতানি আয় ১৪.৩০ শতাংশ বেড়েছে।

    সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমদানির ৯২ শতাংশই হয় ভারত থেকে। এরপর ৭ শতাংশ হয় পাকিস্তান থেকে এবং অবশিষ্ট ১ শতাংশ হয় বাকি ৫ দেশ থেকে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ অর্থবছরে বাংলাদেশ ভারতে ৯.৪৯ বিলিয়ন ডলার আমদানি মূল্য পরিশোধ করেছে, যেখানে ২০২২ অর্থবছরে এই সংখ্যা ছিল ১৩.৯৪ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ভারত থেকে আমদানি প্রায় ৩২ শতাংশ কমেছে।

    পাকিস্তানে সামগ্রিক আমদানি মূল্য পরিশোধ ২০২২ অর্থবছরের ৮০২ মিলিয়ন ডলারের তুলনায় ২০২৩ অর্থবছরে ৬৯৯ মিলিয়ন ডলারে নেমে এসেছে। শ্রীলঙ্কা থেকেও আমদানি কমেছে। ২০২৩ অর্থবছরে দেশটিতে ৮৯ মিলিয়ন ডলার আমদানি মূল্য পরিশোধ করা হয়েছে, ২০২২ অর্থবছরে এই সংখ্যা ছিল ১৩৪ মিলিয়ন ডলার।

    এছাড়া, সাম্প্রতিক বছরগুলোতে নেপাল থেকে বাংলাদেশে আমদানির ক্ষেত্রে মিশ্র এবং হ্রাসের প্রবণতা দেখা গেছে। অন্যদিকে, আলোচ্য সময়ে ভুটান থেকে আমদানির ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

    ২০২৩ অর্থবছরে আফগানিস্তান থেকেও আমদানি মূল্য পরিশোধ কমে ১২.৮০ মিলিয়ন ডলারে নেমে এসেছে। এছাড়া, মালদ্বীপ থেকে বাংলাদেশের আমদানি সামান্য বেড়েছে। ●

    অকা/প্র/সৈই/সকাল/৫ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    অর্থনৈতিক সংকটেও ব্যাংকে মুনাফার জোয়ার

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.