দেশের পুঁজি বাজারের প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর ২৪তম বার্ষিক সাধারণ সভা ২২ ডিসেম্বর অনলাইন প্লাটফর্ম-এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডিবিএল এর পরিচালনা পর্ষদের সদস্য আজম জে, চৌধুরী। অনলাইন প্লাটফর্মে উল্ল্যেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
সাধারণ সভায় সিডিবিল এর পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ মনজুর এলাহী, নাসের এজাজ বিজয়, মো. শাকিল রিজভী, একেএম হাবিবুর রহমান, মো. হারুন-অর-রশিদ, নাসির উদ্দিন আহমেদ এবং সিডিবিএল এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো, আবদুল মোতালেব উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/পুঁবা/সখবি/সকাল,২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

