Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মার খাচ্ছে জ্বালানি খাত
    সূচকের অস্থির আচরণ দুই পুঁজি বাজারে

    অক্টোবর ৭, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পুঁজি বাজার সূচকের অস্থিরতা কমছে না। প্রতিদিনই লেনদেনের বিভিন্ন পর্যায়ে বিক্রয়চাপে অস্থির আচরণ করছে দুই পুঁজি বাজার সূচক। লেনদেনের শুরুতে সাবলীল আচরণ করা বাজার একটি নির্দিষ্ট সময়ের পর বিক্রয়চাপের শিকার হচ্ছে। সাদা চোখে দেখলে যেখানে মনে হচ্ছে বিনিয়োগকারীরা এর মাধ্যমে মুনাফা তুলে নিচ্ছেন; বাস্তবে তা ঘটছে না। কারণ সাম্প্রতিক সময়ে বাজার সূচকের এমন কোনো উন্নতি ঘটেনি, যাতে হাতে গোনা কিছু কোম্পানি ছাড়া বাজারের মূল্যস্তরে বড় কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেছে। তাই বিনিয়োগকারীরা এটাকে অস্বাভাবিক আচরণ হিসেবেই দেখছেন।

    ৬ অক্টোবর দেশের দুই পুঁজি বাজার সূচকের আচরণ ছিল দু’রকম। ঢাকা শেয়ার বাজারে সবগুলো সূচকের কমবেশি অবনতি ঘটলেও চট্টগ্রামে সবগুলো সূচকই কিছুটা উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। তবে এর মধ্যেও ঢাকা বাজারে লেনদেনের বড় ধরনের উন্নতি ঘটে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ৬ অক্টোবর ৭৩৬ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে, যা আগের দিনের চেয়ে ১১৭ কোটি টাকা বেশি। ৫ অক্টোবর ডিএসইর লেনদেন ছিল ৬১৯ কোটি টাকা। চট্টগ্রামে ১০ কোটি টাকা থেকে ১২ কোটিতে পৌঁছে লেনদেন।

    লেনদেনের শুরুতে সূচকের বড় ধরনের উন্নতি ঘটলেও দিনশেষে তা ধরে রাখতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ অক্টোবর ২৩ দশমিক ৯৯ পয়েন্ট অবনতির শিকার হয়। ৫ হাজার ৪৪৭ দশমিক ৬৩ পয়েন্ট থেকে যাত্রা শুরু করা সূচকটি ৬ অক্টোবর দিনশেষে নেমে আসে ৫ হাজার ৪২৩ দশমিক ৬৪ পয়েন্টে। অথচ ঊর্র্ধ্বমুখী প্রবণতায় দিন শুরু করা সূচকটি বেলা ১১টার পরও অবস্থান করছিল ৫ হাজার ৪৮২ পয়েন্টে। আর এ পর্যায়ে সূচকের উন্নতি রেকর্ড করা হয় ৩৪ পয়েন্টের বেশি। লেনদেনের এ পর্যায়ে বিক্রয়চাপ সৃষ্টি হলে দিনশেষে প্রায় ২৪ পয়েন্ট হারায় সূচকটি। এতে সারা দিনে সূচকটির ওঠানামা ছিল প্রায় ৫৮ পয়েন্ট। একই সময় ডিএসইর দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ হারায় যথাক্রমে ৩ দশমিক ৭৬ ও ২ দশমিক ১১ পয়েন্ট। আবার দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো সূচকের কমবেশি উন্নতি ঘটে। সিএসইর সার্বিক মূল্যসূচক এ দিন ১০ দশমিক ৮৭ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। এখানে দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি ঘটে যথাক্রমে ৩ দশমিক ৪৩ ও ১ দশমিক ৭৯ পয়েন্ট।

    এ দিকে পুঁজি বাজারে একসময় বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে থাকা জ্বালানি খাত তাদের কাছে যেন ব্রাত্য হয়ে পড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, এ খাতে সবচেয়ে বেশি মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানি রয়েছে। এখানে তালিকাভুক্ত রয়েছে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত কোম্পানি, যেগুলো দীর্ঘ সময় ধরে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে ছিল। রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী তিনটি কোম্পানি ছাড়াও এখানে রয়েছে রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান ও পাওয়ার গ্রিড ও ডেসকোর মতো বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। এ ছাড়াও আছে একটি সরকারি ও দু’টি বেসরকারি লুব্রিকেন্ট বাজারজাতকারী প্রতিষ্ঠান যেগুলো বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দেয়ার রেকর্ড রয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত দু’টি বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি ও তিতাস গ্যাস সাম্প্রতিক সময়ে লোকসানের শিকার হলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে মৌল ভিত্তির দিক থেকে অনেক কোম্পানির চেয়ে এগিয়ে রয়েছে।

    বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে এ খাতটিই মূল্য-আয় অনুপাতের (পিই) দিক থেকে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য ধরা যায়। বাজারের সর্বনিম্ন ৬ দশমিক ৩ পিই এ খাতের। এ দিক থেকে ব্যাংকিং খাতের চেয়েও কম মূল্যস্তরে রয়েছে এ খাতের বেশির ভাগ কোম্পানি। সরকারি-বেসরকারি বেশ কিছু কোম্পানি প্রতি অর্থ বছর শেষে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দেয়ার ইতিহাসও এ খাতের কোম্পানিগুলোর রয়েছে। তবু কেন এ খাত বিনিয়োগকারীদের সাড়া পাচ্ছে না এমন প্রশ্নের উত্তরে বিনিয়োগকারীরা জানান, পুঁজি বাজারে এখন যা চলছে তা কোনো স্বাভাবিক আচরণ নয়। এখন পুরো বাজারকে নিয়ন্ত্রণ করছে সুনির্দিষ্ট কিছু গ্রুপ, যারা বাজারের স্বাভাবিক আচরণকে বাধাগ্রস্ত করছে। তাই ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিগুলো মার খাচ্ছে। শুধু জ্বালানি খাত বলে নয় বাজারের বেশির ভাগ মৌল ভিত্তির কোম্পানিই এখন আর পাত্তা পাচ্ছে না। অথচ এ কোম্পানিগুলোই বিনিয়োগের ক্ষেত্রে সবার পছন্দের তালিকায় থাকার কথা। অথচ বাজারে এখন রমরমা চলছে কয়েকটি কম মূলধনের দুর্বল কোম্পানির, যেগুলো কাগজে-কলমে ভালো দেখালেও এগুলোর মধ্যে বেশ কিছু কোম্পানির আদৌ উৎপাদন কার্যক্রম চালু আছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

    ৬ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি রবি আজিয়াটা। এ দিন ২৬ কোটি ৯৩ লাখ টাকায় কোম্পানিটির ৮৭ লাখ ১৪ হাজার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। ২৩ কোটি ২০ লাখ টাকায় কোম্পানিটির সাত লাখ ৫০ শেয়ার বেচাকেনা হয় ৬ অক্টোবর। ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, প্রগতি ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সামিট এলায়েন্স পোর্ট এবং কে অ্যান্ড কিউ বাংলাদেশ।

    ৬ অক্টোবর ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষে জায়গা করে নেয় সাধারণ বীমা কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৯ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স। ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো ছিল এক্সিম ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্যোসাল ইসলামী ব্যাংক, জেনেক্স ইনফোসিস লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লিগ্যাসি ফুটওয়্যার এবং কে অ্যান্ড কিউ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে ৬ অক্টোবর দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ৮ দশমিক ০৫ শতাংশ দর কমেছে কোম্পানিটির। ৬ দশমিক ৪৪ শতাংশ দর হারিয়ে এ তালিকার দ্বিতীয় কোম্পানি ছিল আলহাজ টেক্সটাইলস। ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ছিল জিএসপি ফিন্যান্স, ফ্যামিলিটেক্স, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুং হাই নিটিং এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট।  ●

    অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/৭ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 5 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.