Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

    ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের শেয়ার বাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

    ২৩ ফেব্রুয়ারি বাজার পর্যালোচনায় দেখা যায় আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। দিনশেষে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। ২৩ ফেব্রুয়ারি দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

    ২৩ ফেব্রুয়ারি ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২১৭ কোম্পানির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির। গতকাল ডিএসইতে মোট ৪৮৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ দিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮০৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫১৩ পয়েন্টে, শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩৪ পয়েন্ট কমে ৯৪১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৮ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।

    ২৩ ফেব্রুয়ারি সিএসইতে মোট ২১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৪টি কোম্পানির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত আছে ২৩টির। দিন শেষে সিএসইতে ১০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    বিএসসির ৬ কনটেইনার জাহাজ কেনার অনুমোদন- শেয়ার বাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের ছয়টি কনটেইনার জাহাজ (প্রতিটি ২,৫০০-৩,০০০ টিইইউ) কেনার পরিকল্পনার প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন।

    তথ্যে দেখা যায় এই জাহাজগুলো দক্ষিণ কোরিয়া থেকে প্রায় ৩৩ কোটি ৩ লাখ মার্কিন ডলার ব্যয়ে কেনা হবে। এই উদ্দেশে কোরিয়ার ইডিসিএফ এবং বিএসসির মধ্যে একটি ধারণাপত্র স্বারিত হয়েছে, যার অধীনে ইডিসিএফ প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করছে। প্রকল্পটি কোরিয়ার ইডিসিএফের অনুমোদন সাপেে সম্পন্ন করা হবে। এ ছাড়া ছয়টি কনটেইনার জাহাজের প্রতিটি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টিইইউ আরেকটি প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে।

    দরপতনের শীর্ষে এটলাস বাংলাদেশ- সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে ওঠে এসেছে এটলাস বাংলাদেশ লিমিটেড। ২৩ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ৪৮ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।

    দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিং শাইন টেক্সটাইলের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৬৫ শতাংশ। আর ৪ দশমিক ৫৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।

    ২৩ ফেব্রুয়ারি ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নিউ লাইন কোথিংস, খুলনা প্রিন্টিং, হামি ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, ইউনিয়ন ক্যাপিটাল, জেনারেশন নেক্সট এবং এমারেল্ড অয়েল।

    দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিল-ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। গতকাল ডিএসইতে এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।

    ২৩ ফেব্রুয়ারি দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির দর ৯ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ।

    ২৩ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, ফু-ওয়াং ফুড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, বিডি থাই ফুড এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি।

    লেনদেনের শীর্ষে গ্রামীণফোন-দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। গতকাল গ্রামীণফোনের ২৩ কোটি ১৩ লাখ টাকা। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

    এ দিকে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশনের লেনদেন হয়েছে ২২ কোটি ০৬ লাখ টাকার। আর ১৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

    ২৩ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিং, রবি, সানলাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, বিডি থাই অ্যালুমিনিয়াম, মিডল্যান্ড ব্যাংক এবং সিটি ব্যাংক পিএলসি। ●

    অকা/পবা/ফর/রাত/২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.