অর্থকাগজ প্রতিবেদন ●
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান। ১৮ আগস্ট পরিচালনা পর্ষদের ৪০৩তম সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।

সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ খলিলুর রহমান দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কেডিএস গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড, কেডিএস অ্যাপারেলস লিমিটেড, কেডিএস লজিস্টিকস লিমিটেড, কেডিএস আইডিআর লিমিটেড, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টিল অ্যাকসেসরিজ লিমিটেড এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আলহাজ সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকসহ অন্য একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ২৪ বছর ধরে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ●

অকা/আখা/ফর/সকাল/১৯ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version