অর্থকাগজ প্রতিবেদন ●
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান পদ থেকে শেখ কবির হোসেন পদত্যাগ করেছেন। ১৪ আগস্ট তিনি কোম্পানির পরিচালনা পর্ষদ বরাবর পদত্যাগপত্র দাখিল করেন।
এছাড়াও তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।
স্বাস্থ্যগত এবং ব্যক্তিগত কারণে তার পক্ষে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন। ●
অকা/জীবীকো/প্র/রাত/১৪ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

