Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ২৭ ফাল্গুন, ১৪৩২ | ১৩ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    স্মার্ট এন্টারপ্রাইজ ফ্রিজ দেশেই তৈরি হচ্ছে

    জুলাই ২৯, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের প্রাকৃতিক স্বাস্থ্যকর খাদ্যের সরবারহপ্রক্রিয়াকে শক্তিশালী করতে স্মার্ট ফ্রিজ তৈরি করেছেন বাংলাদেশি উদ্ভাবক এ কে এম গনিউল জাদীদ। শহরের মানুষের জন্য খাদ্য সরবারহ বিশেষ করে অফিসগামী মানুষের দুপুরের খাবার ও সকালের নাশতার সমস্যা সমাধানের জন্য বিশেষ ভেন্ডিং মেশিন তৈরি শুরুর পর স্মার্ট ফ্রিজের ধারণা আসে এ কে এম গনিউল জাদীদের মাথায়। ২০২৫ সালের জানুয়ারি থেকে কাজ শুরু করেন তিনি। দীর্ঘ সময় ধরে সফটওয়্যার উন্নয়নে কাজ করেন তিনি। তিনি বলেন, ‘শহরের মানুষের কাছে প্রাকৃতিক খাবার পৌঁছে দেওয়ার জন্য আমি এই স্মার্ট ফ্রিজের জন্য ধারণা ও সফটওয়্যারটি তৈরি করেছি। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও শিল্পকারখানার কর্মীদের কাছে প্রাকৃতিক খাবার পৌঁছে দেওয়ার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।’

    প্রযুক্তি বিশ্লেষকদের হিসাবে বিশ্বজুড়ে ২০২৪ সালে ইন্টারনেট অব থিংস (আইওটি) বাজারের মূল্য ছিল ৭১৪ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। ২০৩২ সালে এই বাজারের আকার ৪ দশমিক শূন্য ৬ ট্রিলিয়ন (১০০ বিলিয়ন = ১ ট্রিলিয়ন) ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। সেই বাজারকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের উদ্ভাবকেরা নানা ধরনের পণ্য উদ্ভাবনের চেষ্টা করছেন। বাংলাদেশি উদ্ভাবক এ কে এম গনিউল জাদীদ স্মার্ট এন্টারপ্রাইজ ফ্রিজ তৈরি করেছেন।

    স্মার্ট এন্টারপ্রাইজের এই উদ্যোগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অংশীদারত্বের অংশ হিসেবে বিশ্ব ব্যাংক-অর্থায়িত এজ প্রকল্পের অধীন পরিচালিত হচ্ছে। উদ্ভাবক গনিউল জাদীদ স্মার্ট এন্টারপ্রাইজ ফ্রিজ নিয়ে বলেন, এই অত্যাধুনিক ফ্রিজ শুধু একটি রেফ্রিজারেটর নয়, এটি একটি সম্পূর্ণ প্রযুক্তি-সমন্বিত খাদ্য সরবরাহের অবকাঠামো। এতে রয়েছে রিয়েল টাইম ইনভেন্টরি ট্র্যাকিং, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা। এ ছাড়া সমন্বিত লেনদেনের জন্য ডেটা অ্যানালিটিকসের মতো সুবিধা। এর মাধ্যমে অফিসগামী, যেকোনো পর্যটনকেন্দ্রে দর্শনার্থী এবং কর্মজীবী পেশাদারেরা সহজেই নিরাপদ, সাশ্রয়ে ও ডিজিটালভাবে পরিচালিত স্বাস্থ্যকর খাবার পেতে পারেন। স্বয়ংক্রিয়ভাবে স্ন্যাকস, পানীয়, রেডি মিল ও হিমায়িত পণ্য পাবেন এই প্রযুক্তির মাধ্যমে। দেশীয় ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ওয়ালটনের সহায়তায় ২০২৫ সালের শেষ নাগাদ এর বাণিজ্যিক উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে।

    দেশে প্রথমবারের মতো আয়োজিত বেয়ার সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে এন্টারপ্রাইজ ফ্রিজটি দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে দেশের প্রথম এন্টারপ্রাইজ ফ্রিজ হিসেবে প্রযুক্তির ব্যবহার নিয়ে দর্শনার্থীদের আগ্রহ দেখা যায়। প্রযুক্তি উদ্যোক্তা মাহদী মুকুট বলেন, ‘দেশীয় উদ্ভাবকেরা অনেক কাজ করছেন। আমাদের স্থানীয় সমস্যা আমাদের উদ্ভাবকেরা সমাধানের চেষ্টা করছেন। এন্টারপ্রাইজ ফ্রিজটি নতুন উদ্ভাবন মনে হচ্ছে। আমি নিজে সামিটে ফ্রিজটি ব্যবহার করেছি। মোবাইল ফোনের মাধ্যমে একটা যন্ত্র দিয়ে ফ্রিজ থেকে খাবার সংগ্রহ করা যাচ্ছে। আইওটি পণ্য হিসেবে নতুন চমক মনে হয়েছে আমার কাছে।’

    মুঠোফোন দিয়ে স্ক্যান করে স্মার্ট এন্টারপ্রাইজ ফ্রিজ থেকে নানা ধরনের খাবার সংগ্রহ করা যাচ্ছে। গনিউল জাদীদ বলেন, ‘এন্টারপ্রাইজ ফ্রিজ প্রকল্পের অন্য সদস্য হিসেবে আছেন ইলা শারমিন, মুক্তাদির শরীফ ও মোশাররফ হোসেন টিপু। সামিটে প্রদর্শনের মাধ্যমে আমাদের কাজটি উপস্থাপনের চেষ্টা করেছি। আমাদের প্রযুক্তির প্রতি এরই মধ্যে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে। আমরা দ্রুত এই আইওটি পণ্য বাজারে আনার আশা রাখছি।’

    গনিউল জাদীদ রংপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীায় উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে প্রথম ব্যাচে স্নাতক ডিগ্রি লাভ করেন। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রযুক্তিবিষয়ক পরামর্শক হিসেবে কাজ করছেন। ●

    অকা/তপ্র/ফর/রাত/২৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    পাবজি মোবাইলের সঙ্গে রবির চুক্তি

    পাহাড়ের ১০০ স্কুলে স্টারলিংক সেবা চালু হবে

    ঘরে বসেই হবে সমাধান
    করদাতাদের জন্য নতুন সফটওয়্যার

    স্টারলিংক লাইসেন্স সুবিধা
    দুর্গম অঞ্চলে সেবা সম্প্রসারণের উদ্যোগ

    গ্রামীণফোন ও রবি চালু করলো ফাইভ-জি

    এআই-চালিত রূপান্তরে আউটসোর্সিংয়ে বাংলাদেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.