Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    পাবজি মোবাইলের সঙ্গে রবির চুক্তি

    সেপ্টেম্বর ২২, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ21
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ইস্পোর্টস কমিউনিটিকে আরও উজ্জীবিত ও সংগঠিত করার ল্েয ‘এয়ারটেল গেমিং এরেনা’ নামে একটি জাতীয় ইস্পোর্টস টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল। পাশাপাশি দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম ’পাবজি মোবাইল’র সাথে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা করেছে ব্র্যান্ডটি।

    ২২ সেপ্টেম্বর রাজধানীতে রবি করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণ প্রতিভাদের জন্য একটি আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম হচ্ছে ‘এয়ারটেল গেমিং এরেনা’ যেখানে নিজেদের দতা প্রদর্শন এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে পারবেন তরুণরা।

    সংবাদ সম্মেলনে পাবজি মোবাইল -এর সঙ্গে এয়ারটেলের একটি কৌশলগত সমঝোতা স্মারক ঘোষণা করা হয়। এই অংশীদারত্বের মাধ্যমে এয়ারটেল ব্যবহারকারীরা উপভোগ করবেন বিশেষ ইভেন্ট এবং অনন্য অভিজ্ঞতা, যা দেশের গেমিং ইকোসিস্টেমে এয়ারটেলের অবস্থানকে আরও দৃঢ় ও সুসংহত করবে।

    রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, এখনকার তরুণ সমাজের মধ্যে ইস্পোর্টস বেশ জনপ্রিয়। তাদের জন্য এই উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত। ‘এয়ারটেল গেমিং এরেনা’ এবং পাবজি মোবাইল’র সাথে আমাদের অংশীদারত্বের মাধ্যমে আমরা শুধু একটি টুর্নামেন্ট আয়োজন করছি না, বরং বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ইস্পোর্টস চ্যাম্পিয়নদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলছে এয়ারটেল।

    সংবাদ সম্মেলনে এয়ারটেলের পূর্ববর্তী গেমিং উদ্যোগগুলোর সফলতার গল্প তুলে ধরা হয় যা গেমার এবং ডিজিটাল লাইফস্টাইলের প্রতি ব্র্যান্ডটির ধারাবাহিক সমর্থনের প্রতিফলন। এই ঘোষণার মাধ্যমে তরুণ প্রজন্মের সাথে তাদের সম্পর্ক আরও গভীর করতে এবং দেশের গেমারদের জন্য একটি শীর্ষস্থানীয় নেটওয়ার্ক হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চায় অপারেটরটি।

    অনুষ্ঠানে হেড অব এয়ারটেল মার্কেটিং সৌরভ প্রকাশ খারে, এয়ারটেল’র ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর তাহাসিনা রাফা, ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও এটিএল বিভাগের জেনারেল ম্যানেজার, জাইমা তাহসীন এবং ইস্পোর্টস ও গেমিং বিভাগের জেনারেল ম্যানেজার, শেখ ফাত্তাহ আহমেদ উপস্থিত ছিলেন। ●

    অকা/তপ্র/ফর/রাত/২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান

    সাইবার স্পেসে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

    ফেসবুক-ইউটিউবের স্থানীয় অফিস ছাড়া সাইবার অপরাধ নিয়ন্ত্রণ কতটা সম্ভব?

    বিশ্ব অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে এআই

    নতুন স্মার্টফোন কেনার সময় যা যা দেখবেন

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.