হিসাববিদ প্রবীর চন্দ্র দাস, এফসিএ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাসের হাতে সম্প্রতি কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম পদোন্নতি পত্র তুলে দেন। এর আগে কোম্পানিতে তিনি সহকারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

শরীয়তপুরের ডামুড্ডায় জন্মগ্রহণকারী প্রবীর চন্দ্র দাস ২০১০ সালে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বিনিয়োগ বিভাগে যোগদানের মাধ্যমে বীমা কোম্পানিতে ক্যারিয়ার শুরু করেন। প্রবীর চন্দ্র দাস প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে ২০১৫ সালে ন্যাশনাল লাইফে যোগদান করেন। তিনি কোম্পানির সার্বিক উন্নয়ন ও আর্থিক ভিত্তি সুদৃঢ় করতে অবদান রাখছেন। এর আগে কিছুদিন তিনি চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ কাজ করেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের একজন ফেলো সদস্য। খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীকো/সখবি/সকাল, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version