গত ০৭ জুন হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর “উন্নয়ন পরিকল্পনা” শীর্ষক একটি অনুষ্ঠান ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়। কোম্পানীতে সদ্য যোগদানকারী মুখ্য নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর পরিচালক সালেহ হোসেন ও পরিচালক মিসেস হোসনে আরা নাজ। কোম্পানীর মার্কেটিং বিভাগের সকল সার্ভিসিং সেন্টার ইনচার্জ, এরিয়া ইনচার্জও ডিভিশনাল ইনচার্জবৃন্দসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান অতীতকে বাদ দিয়ে সামনে এগুনোর পরিকল্পনা প্রনয়ণ ও সে লক্ষ্যে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, পেছনে নয়, সামনে তাকাতে হবে। পেছনে তাকালে কোম্পানীর উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তিনি আরও বলেন, যারা কোম্পানীতে দীর্ঘদিন কাজ করছেন তারা অনেকটাই মালিকের মতো। কোম্পানীর ব্যবসা বৃদ্ধির জন্য প্রয়োজনে উন্নয়ন বিভাগে একাধিক উর্ধতন কর্মকর্তা নিয়োগ করার পক্ষে মতামত ব্যক্ত করেন। সর্বোপরি, তিনি নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কোম্পানীর উন্নয়নে সকলকে একযোগে কাজ করার পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্যে পরিচালক সালেহ হোসেন উন্নয়ন কর্মীদেরকে কোম্পানীর সমৃদ্ধির জন্য আরো নিবিড়ভাবে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে পরিচালক মিসেস হোসনে আরা নাজ আশা প্রকাশ করেন, নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তার মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে কোম্পানী তার অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কোম্পানীতে সদ্য যোগদানকারী মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডল কোম্পানীর সম্মৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন কর্মকর্তাগণকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। তিনি মাঠকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কোম্পানীর সকল বাঁধা অতিক্রম করে কোম্পানীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খবর বিজ্ঞপ্তির

#

অকা/ খবি/রাত, ৯ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version