অর্থকাগজ প্রতিবেদন ●
বাংলাদেশ ব্যাংকে হিসাব মতে আগের মাসগুলোর চেয়ে তুলনায় বেশি প্রবাসী আয় এসেছে ফেব্রুয়ারিতে। জানুয়ারিতে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৭ কোটি ২৮ লাখ ৪১ হাজার ডলার। আর আগের বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন ৭ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৭১৪ ডলার।

ফেব্রুয়ারির ২২ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে প্রবাসী দেশে পাঠালেন ১৯২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এ হিসেবে ফেব্রুয়ারির ২২ দিনে প্রতিদিন প্রবাসী আয় এলো ৮ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৫৪৫টাকা। ২৩ ফেব্রুয়ারি এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ৬৮ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার। এবং ৪২ লাখ ৯০ হাজার ডলার। ●

অকা/আখা/ফর/সন্ধ্যা/২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version