Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ২০২৪ সালের শুরু থেকে পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি প্রদান করা হবে

    ডিসেম্বর ২৮, ২০২৩ ৪:১৩ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    তৈরি পোশাক খাতে নতুন মজুরি যথাসময়ে বাস্তবায়ন করতে গার্মেন্টস মালিকদের চিঠি দেওয়া হয়েছে বিজিএমইএর পক্ষ থেকে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত এক চিঠিতে গার্মেন্টস মালিকদের উদ্দেশে বলা হয়েছে, ২০২৪ সালের শুরু থেকে নতুন ন্যূনতম মজুরি অনুযায়ী মজুরি প্রদান করতে হবে। এটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হলেও যথাসময়ে তা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। বিজিএমইএর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো ওই চিঠিতে এসব কথা বলা হয়েছে।

    শিল্প মালিকদের উদ্দেশে বিজিএমইএ সভাপতি বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির চূড়ান্ত গেজেট গত ২০ ডিসেম্বর প্রকাশ করেছে। গেজেট অনুযায়ী নতুন মজুরি ১ ডিসেম্বর ২০২৩ থেকে কার্যকর হয়েছে এবং শ্রমিকরা নতুন বছরের অর্থাৎ ২০২৪ সালের শুরুতে নতুন মজুরি পাওয়া শুরু করবে। বর্তমানে পোশাক কারখানাগুলো ২০২৪ সালের জানুয়ারি থেকে নতুন মজুরি অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিজিএমইএ নতুন মজুরির ব্যবস্থা এবং পরিবর্তনগুলো সদস্যভুক্ত কারখানাগুলোর কাছে স্পষ্ট করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

    এখন পর্যন্ত আমরা মোট এক হাজার ৩০০ কারখানার এক হাজার ৯০০ জন অংশগ্রহণকারীকে (ফ্যাক্টরি পারসোনেল) জন্য ১৩টি কর্মশালা (প্রতিটি অর্ধদিনব্যাপী) সম্পন্ন করেছি।

    তিনি বলেন, আমি আগেই আপনাদের বলেছি যে বৈশ্বিক মূল্যস্ফীতি এবং উন্নত অর্থনীতিগুলো কর্তৃক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য গৃহীত পদক্ষেপগুলো মূল্যরেখাকে নিচে নামানোর মতো পরিস্থিতি তৈরি করেছে এবং অন্যদিকে আমাদের উৎপাদন ব্যয় অত্যধিক হারে বাড়ছে। বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, পরিবহন ব্যয়ের মুহুর্মুহু বৃদ্ধি ও অন্যান্য ব্যয়ের কারণগুলো উৎপাদন ব্যয়ে উল্লেখযোগ্য প্রভাব রাখছে। এই বছরের জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি রোধে সুদ বাড়িয়েছে, যা আমাদের অর্থায়ন ব্যয়কে আরো বাড়িয়ে দিয়েছে, যার ফলে পণ্যের উৎপাদন ব্যয় আরো বেড়েছে।

    এ ছাড়া পৌরসভা ও সিটি করপোরেশনের ব্যাংক চার্জ, ফিসহ বিভিন্ন নিবন্ধন ও সার্টিফিকেশন ফি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এত ব্যয় বৃদ্ধির পরও সময়মতো মজুরি বাস্তবায়ন করতে হবে।

    অকা/তৈপোশি/ সকাল/২৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ২০২৪ সালের শুরু থেকে পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি প্রদান করা হবে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    বিশ্ব পোশাক বাণিজ্যে অংশ কমলো বাংলাদেশের

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

    বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত: মেটলাইফ স্টেডিয়াম কেন এত বিশেষ?

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.