Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ২৭ মাসের সর্বনিম্ন লেনদেন ডিএসইর

    মে ২৩, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ20
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পুঁজি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থায় যে ঘাটতি তা দিনের পর দিন বাড়ছে। তার প্রকাশ ঘটেছে সপ্তাহের শেষ দিনের লেনদেনে। ২২ মে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন নেমে আসে ২৫৩ কোটি টাকায়, যা বাজারটির বিগত ২৭ মাসের সর্বনিম্ন। ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারির পর ডিএসইর লেনদেন আর এ পর্যায়ে নামেনি। একদিন আগেও বাজারটির লেনদেন ছিল ৩২৬ কোটি টাকা যা ২২ মে অপেক্ষা ৭৩ কোটি টাকা বেশি।

    ২২ মে দিনের বেশির ভাগ সময়ই দুই পুঁজি বাজারের সূচক ছিল ইতিবাচক ধারায়। তবে এ সময় লেনদেনের গতি ছিল কিছুটা শ্লথ। বেলা ১টা পর্যন্ত বাজারগুলো সূচকের উন্নতি ধরে রাখে। এ সময় ডিএসইর প্রধান সূচকটি ১০ পয়েন্ট উন্নতি রেকর্ড করা হয়। কিন্তু বেলা ১টার পর বাজারগুলোতে হঠাৎ বিক্রয়চাপ বেড়ে যায়। পরবর্তী এক ঘণ্টা এ বিক্রয়চাপ অব্যাহত থাকলে সূচকের অবনতি ঠেকানো যায়নি। দিনশেষে ১৬ দশমিক ২০ পয়েন্ট হারিয়ে চার হাজার ৭৮৫ দশমিক ১১ পয়েন্টে স্থির হয় ডিএসইর প্রধান সূচকটি। একই সময় ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ হারায় যথাক্রমে ৪ দশমিক ৫৬ ও ৩ দশমিক ৩৪ পয়েন্ট।

    অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৪ দশমিক ৫৯ পয়েন্ট হারায়। এখানে বাজারটির অপর দুই সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের অবনতি ঘটে যথাক্রমে ৪১ দশমিক ৩৪ ও ১৪ দশমিক ৪৫ পয়েন্ট।

    সূচকের পাশাপাশি লেনদেনের এ অবনতি নিয়ে পুঁজি বাজার সংশ্লিষ্টরা দেশের চলমান অস্বস্তিকর অবস্থাকেই দায়ী করেছেন। তাদের মতে, দেশে এ মুহূর্তে যা চলছে তা কোনোভাবেই স্বাভাবিক বলা যায় না। এ মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে মোটেই স্বস্তি নেই। গত বছরের জুলাই অভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল তার ছিটেফোঁটাও এখন অবশিষ্ট নেই। এ প্রসঙ্গে তারা গত বছরের জুলাই পরবর্তী পুঁজি বাজার আচরণের উল্লেখ করে বলেন, ৫ আগস্ট বিগত সরকারের পতন ঘটে। আর ১১ আগস্ট ডিএসইর লেনদেন ছাড়িয়ে যায় দুই হাজার কোটি টাকা। কিন্তু বিনিয়োগকারীদের এ আস্থাকে আমরা ক্যাপিটেলাইজ করতে পারিনি। পরবর্তীতে দেশের ব্যাংকিংসহ পুরো আর্থিক খাতের অসঙ্গতির পাশাপাশি পুঁজি বাজারের বিগত সময়ে ঘটে যাওয়া অনিয়মের বিষয়গুলো বিনিয়োগকারীদের সামনে চলে এলে তাদের আস্থায় ব্যাপক চিড় ধরে। আর এ মুহূর্তে দেশে যা চলছে তাকে কোনোভাবেই বিনিয়োগের পক্ষে বলা যায় না। দেশের সবকিছু যেখানে চরম অচলাবস্থার শিকার সেখানে শেয়ার বাজার ভালো পারফর্ম করার কোনো সুযোগ নেই।

    এদিকে শেয়ার বাজারের উন্নয়ন, প্রযুক্তির আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক এক কাস্টডিয়ান ব্যাংকের সাথে বিএসইসির গুরুত্বপূর্ণ এক সভা অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে বিশ্বের অন্যতম বড় গ্লোবাল কাস্টডিয়ান ব্যাংক ‘দ্য ব্যাংক অব নিউ ইয়র্ক মেলন এবং বাংলাদেশের আন্তর্জাতিক কাস্টডিয়ান ব্যাংক ‘এইচএসবিসি’ এর মধ্যে অনুষ্ঠিত হয়।

    বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে উল্লেখ করা হয়, ২১ মে অনুষ্ঠিত বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফরজানা লালারুখ, ব্যাংক অব নিউ ইয়র্ক মেলনের ভাইস প্রেসিডেন্ট আহমেদ কাসেম, এইচএসবিসি বাংলাদেশের হেড অব গ্লোবাল কাস্টডিয়ান ইনস্টিটিউশনস মনির উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নাজমুল হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট শাইলা আলম ত্রিশা উপস্থিত ছিলেন।

    বৈঠকে শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি, বাজারের উন্নয়নে নেয়া বিভিন্ন পদপে, বিএসইসির ভবিষ্যৎ পরিকল্পনা, বিদেশী বিনিয়োগের সম্ভাবনা, কর কাঠামো, আইন ও নীতিমালার সংস্কার এবং প্রযুক্তিগত অগ্রগতির বিষয়গুলো আলোচনা হয়। বিশেষ গুরুত্ব¡ দেয়া হয় অটোমেশন, টি-প্লাস ওয়ান সেটেলমেন্ট প্রক্রিয়া এবং প্রযুক্তিনির্ভর বাজার ব্যবস্থাপনার ওপর।

    এ ছাড়াও, বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কাস্টডি সুবিধা সম্প্রসারণ, আইনি ও নীতিমালায় যুগোপযোগী সংস্কার এবং বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর উপযোগী পরিবেশ তৈরির ওপর আলোচনা হয়। বৈঠকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং টেকসই ও আধুনিক শেয়ার বাজার কাঠামো গড়ে তুলতে বিদেশী অংশীদারদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় বিএসইসির চেয়ারম্যান বলেন, দেশের শেয়ার বাজারকে আরো বিনিয়োগবান্ধব, আধুনিক ও বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। এই ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্ব ভবিষ্যতে বিদেশী বিনিয়োগ বৃদ্ধি করতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    ২২ মে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় ছিল বিচ হ্যাচারি। ১৪ কোটি ৯২ লাখ টাকায় কোম্পানিটির ৩২ লাখ ২০ হাজার শেয়ার হাতবদল হয় ২২ মে। ১১ কোটি ৫৬ লাখ টাকায় তিন লাখ ১৫ হাজার শেয়ার বেচাকেনা করে ওরিয়ন ফার্মা ছিল দিনের দ্বিতীয় কোম্পানি। লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরো ছিল যথাক্রমে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ শিপিং করপোরেশন, এস আলম কোল্ডরোল স্টিলস, সোনারগাঁও টেক্সটাইলস, শাইন পুকুর সিরামিকস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক ও ফু ওয়াং ফুড।

    একই সময় চট্টগ্রাম শেয়ার বাজারের লেনদেনের শীর্ষ দশ কোম্পানি ছিল যথাক্রমে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লাভেলো আইসক্রিম, বেক্সিমকো লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস, ওয়ালটন হাইটেক ইঞ্জিনিয়ারিং, বিডি ল্যাম্প, রানা অটোমোবাইলস, গোল্ডেন হারভেস্ট, বিএটি বিডি ও ফু ওয়াং ফুডস।

    অপরদিকে ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষে উঠে আসে সোনারগাঁও টেক্সটাইলস। ২২ মে ৯ দশমিক ৮৪ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে কোম্পানিটির। ৯ দশমিক ৭৩ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে এ তালিকায় দ্বিতীয় কোম্পানি ছিল বসুন্ধরা পেপার মিলস। মূল্যবৃদ্ধির শীর্ষ তালিকায় আরো ছিল যথাক্রমে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, এইচ আর টেক্সটাইলস, এস আলম কোল্ডরোল স্টিলস, বিকন ফার্মা, আনওয়ার গ্যালভেনাইজিং, ইস্টার্ন ক্যাবলস, কপারটেক ও এপেক্স ট্যানারি। ●

    অকা/পুঁবা/ফর/বিকাল/২৩ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 9 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    মধ্য এশিয়ায় ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির জোয়ার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.