অর্থকাগজ প্রতিবেদন
প্রথম প্রান্তিকের আয়-ব্যয়ের ভিত্তিতে শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর পারফরম্যান্সে মিশ্র চিত্র দেখা গেছে। জানুয়ারি-মার্চ ২০২৫ মেয়াদে ৩৩টি ব্যাংক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা যায়—১৫টি ব্যাংকের আয় বেড়েছে, ১৭টির কমেছে, ১টির আয় অপরিবর্তিত রয়েছে এবং ৩টি ব্যাংক এখনো প্রতিবেদন প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

মুনাফা বেড়ে যাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও উত্তরা ব্যাংক।
ব্যাংক এশিয়ার ইপিএস ৬৭ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৪২ পয়সায় উন্নীত হয়েছে। ব্র্যাক ব্যাংকের ইপিএস ১ টাকা ৫৪ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৭ পয়সা। ঢাকা ব্যাংক ৭৮ পয়সা থেকে বেড়ে ৮৪ পয়সা, ইস্টার্ন ব্যাংক ১ টাকা ৭ পয়সা থেকে বেড়ে ১ টাকা ১৪ পয়সা এবং যমুনা ব্যাংক ১ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪ পয়সায় উন্নীত হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস ৭৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ৮৪ পয়সা, মিডল্যান্ড ব্যাংক ১২ পয়সা থেকে বেড়ে ১৬ পয়সা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ৭৮ পয়সা থেকে বেড়ে ৮৭ পয়সা এবং এনসিসি ব্যাংক ১৫ পয়সা থেকে বেড়ে ২৫ পয়সায় পৌঁছেছে।
এনআরবি ব্যাংক ২ পয়সা থেকে বেড়ে ৬ পয়সা, ওয়ান ব্যাংক ৩৯ পয়সা থেকে বেড়ে ৬১ পয়সা, প্রাইম ব্যাংক ১ টাকা ১৬ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৮৫ পয়সা এবং পূবালী ব্যাংক ১ টাকা ৫৪ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৬০ পয়সা হয়েছে।
স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস ১৪ পয়সা থেকে বেড়ে ১৫ পয়সা এবং উত্তরা ব্যাংক ৬৯ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৪৬ পয়সায় উন্নীত হয়েছে।
অন্যদিকে, সিটি ব্যাংকের মুনাফা একই রকম রয়েছে। তাদের ইপিএস আগের বছরের মতোই ৬৮ পয়সা রয়েছে।
এদিকে, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলামী বাংলাদেশ এবং ইউনিয়ন ব্যাংক এখনো প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
অকা/পুঁবা/ই/সকাল/২২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 8 months আগে

Leave A Reply

Exit mobile version