Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ৯২ শতাংশ কোম্পানি দরপতনের শিকার

    জুন ২২, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল যুদ্ধকে আরো ভয়াবহতার দিকে নিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। ২১ জুন রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনার উপর ব্যাপক হামলা চাল্যায়। এর ফলে আগে থেকেই যুদ্ধের কারণে ধুঁকতে থাকা দেশের পুঁজিবাজারে আরো বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধি ও তা আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে বিনিয়োগকারিরা ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে পড়েন। বেড়ে যায় বিক্রয়চাপ। এতে এদিন লেনদেন হওয়া কোম্পানির ৯২ শতাংশই দরপতনের শিকার হয়।

    ২২ জুন সকালে লেনদেন শুরু হতেই ব্যাপক বিক্রয়চাপের মুখে পড়ে দেশের দুই পুঁজি বাজার। মার্চ মাসের শুরু থেকে দেশের রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এক প্রকার অস্থিরতার মধ্য দিয়ে দিন পার করছিল পুঁজি বাজারগুলো। কিন্তু ১৩ জুন প্রধান উপদেষ্টা-তারেক রহমানের বৈঠকের পর এ অনিশ্চয়তার কিছুটা অবসান হলে পরদিনই পুঁজি বাজারগুলোর আচরণে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল। কিন্তু এর পরপরই শুরু হয় মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল যুদ্ধ। এতে নতুন করে আতঙ্ক তৈরি হয় বিনিয়োগকারীদের মধ্যে। গত ক’দিন থেকে তাই ধারাবাহিক পতনের মধ্যে ছিল পুঁজি বাজার। কিন্তু ইরানে মার্কিন হামলা ২২ জুন এ পতনের মাত্রায় যোগ নতুন অনুসঙ্গ। নতুন করে বৃদ্ধি পায় আতঙ্ক। ফলাফল, প্রচণ্ড বিক্রয়চাপে লেনদেন হওয়া কোম্পানির ৯২ শতাংশের দরপতন।

    দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৭৬ দশমিক ৮০ পয়েন্ট হ্রাস পায়। চার হাজার ৭৫৪ দশমিক ৪১ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি দিনের লেনদেনশেষে নেমে আসে চার হাজার ৬৭৭ দশমিক ৬০ পয়েন্টে। একই সময় ডিএসইর অন্য দু’টি সূচক ও ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ হারায় যথাক্রমে ২৩ দশমিক ৯৯ ও ২১ দশমিক ০৪ পয়েন্ট। দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই এ সময় ১৭১ দশমিক ৪৬ পয়েন্ট অবনতির শিকার হয়। বাজারটির অপর দুই সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচক হারায় যথাক্রমে ১১৩ দশমিক ৪২ ও ৯৭ দশমিক ১৫ পয়েন্ট।

    ২২ জুন মতিঝিলে বিভিন্ন ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকের ট্রেডিং ফোরগুলোতে ঘুরে দেখা যায় কতটা হতাশার মধ্য দিয়ে পার করছেন পুঁজি বাজারের বিনিয়োগকারিরা। বেশির ভাগ হাউজ ও ফোর ছিল প্রায় ফাঁকা। কয়েকটি হাউজের নির্বাহীদের কাছে বিনিয়োগকারিদের উপস্থিতি ও লেনদেনে অংশগ্রহন সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, সকালে কয়েকজন বিনিয়োগকারী বাজারের সর্বশেষ পরিস্থিতি জানতে উপস্থিত হলেও বেলা বাড়ার সাথে সাথে তাদের বেশির ভাগই হতাশায় হাউজ ত্যাগ করেন। এ সময় কয়েকটি হাউজ ও মার্চেন্ট ব্যাংকে কয়েকজন বিনিয়োগকারী তাদের হাতে থাকা সিকিউরিটিজের শতভাগ বিক্রির আদেশ দিয়ে যান।

    তাদের মতে, এত দিন প্রচণ্ড মন্দার ভেতরে থেকেও বিনিয়োগকারীদের এবারের মতো এত আতঙ্কিত হতে কখনো দেখা যায়নি। এর আগে বিনিয়োগকারীরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব দেখেছেন। সে সময় বাজারে যে পতন শুরু হয়েছিল এখনো তার জের টানতে হচ্ছে।
    ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। সূত্র মতে, ২২ জুন কোম্পানিটির ১৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার টাকায় ১৯ লাখ ৪৬ হাজার শেয়ার হাতবদল হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠা বিচ হ্যাচারির ২১ লাখ ৪৯ হাজার শেয়ার লেনদেন হয় ৯ কোটি ৫৭ লাখ ৪২ হাজার টাকায়। আর ৮ কোটি ৪২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে ছিল ব্রাক ব্যাংক। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো ছিলÑ স্কয়ার ফার্মাসিটিক্যালস, ফাইন ফুডস লিমিটেড, উত্তরা ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এবং বিএটিবিসি।

    এদিন ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩৯৭টি কোম্পানির মধ্যে মূল্যবৃদ্ধির তালিকায় ছিল মাত্র ১৬টি কোম্পানি ও ফান্ড। আর এ সময় মূল্যবৃদ্ধির তালিকার শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৮৭ পয়সা বা ৪ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাহিমা ফুড করপোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৭০ পয়সা বা ৩ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শেয়ারদর বেড়েছে ২০ পয়সা বা ৩ দশমিক ৫৭ শতাংশ। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অপর কোম্পানিগুলো ছিল লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন ফুডস লিমিটেড, দেশ গার্মেন্ট, প্রিমিয়ার সিমেন্ট মিলস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স।

    ২২ জুন ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে দরপতনের শিকার ছিল ৩৬৫টি। এদের মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রর্তিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। দর পতনে দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫২ শতাংশ। আর ৯ দশমিক ৫০ শতাংশ দর কমে যাওয়ায় পতনে তৃতীয় ছিল পদ্মা লাইফ ইন্স্যুরেন্স। পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ছিল বে লিজিং, খুলনা প্রিন্টিং, ইসলামিক ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, এএফসি এগ্রো, সিভিও পেট্রো কেমিক্যাল এবং জিএসপি ফাইন্যান্স। ●

    অকা/পুঁবা/ফর/রাত/২২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.