Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    অডিট ফার্ম খেলাপি ঋণের তথ্য যাচাই করবে

    ব্যাংক অডিটের নীতিমালা জারি
    জুলাই ১০, ২০২৪ ৫:৫১ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলো খেলাপি ঋণের তথ্যে কোন ধরনের ফাঁকি দিচ্ছে কিনা-তা যাচাই করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের অডিট ফার্মকে দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর এমন আরও অন্য অনিয়ম শনাক্ত করতে পারলে সে বিষয়ে প্রতিবেদন শুধু কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হলে, আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারার আশঙ্কা তৈরি হলে, আবশ্যিক মূলধন ৫০ শতাংশের নিচে নেমে গেলে তাৎক্ষণিকভাবে অডিট ফার্মগুলোকে প্রতিবেদন পাঠাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে।

    বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলোকে অডিট করার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি নীতিমালা জারি করা হয়েছে। এই প্রথমবারের মতো এই নীতিমালা জারি করা হলো। এতে অডিট ফার্ম কিভাবে নিয়োগ করতে হবে, তাদের কাজের পরিধি কি হবে-তা উল্লেখ করা হয়েছে। কাজের জবাবহিদিতা ও দায়িত্ব আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে অডিট ফার্মগুলোর ক্ষমতাও বাড়ানো হয়েছে। ব্যাংকের অনিয়ম ও জাল-জালিয়াতি শনাক্ত করতে তাদের এখন জোরালোভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে।

    অডিট ফার্মের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকও মূল কাজ করবে। তবে অডিট ফার্মগুলোকে এখন আরও বেশি দায়িত্ব ও জবাবহিদি করতে হবে।

    নীতিমালায় বলা হয়, অডিট ফার্মগুলো ব্যাংকে নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে অনিয়ম ও জাল-জালিয়াতির ঘটনা শনাক্তে বেশি জোর দেবে। একই সঙ্গে তারা ব্যাংকগুলোর মৌলিক সূচকের বিষয়েও গুরুত্ব দিয়ে প্রতিবেদন তৈরি করবে।

    ব্যাংকের আর্থিক অবস্থা জানার জন্য কেন্দ্রীয় ব্যাংক অডিট ফার্মগুলোকে বিশেষ দায়িত্ব দিয়েছে। এর মধ্যে তারা নিরীক্ষা বছরের নবম মাস ভিত্তিক একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন তৈরি করে শুধু বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবে। এটি অন্য কাউকে দিতে পারবে না। ওই প্রতিবেদনে ব্যাংকের ঋণ শ্রেণিকরণ ও ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ, অন্যান্য সম্পদ এবং বিনিয়োগের শ্রেণিকরণ ও তার বিপরীতে রক্ষিতব্য প্রভিশনসহ অন্যান্য প্রভিশন বিষয়ক কোনো অনিয়ম হয়েছে কিনা তা চিহ্নিত করতে হবে।

    ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে যেসব তথ্য বা প্রতিবেদন পাঠায় সেগুলোতে কোনো ফাঁকি বা অনিয়ম রয়েছে কিনা সেগুলোও শনাক্ত করতে হবে। শ্রেণিকৃত বা খেলাপি ঋণের তথ্য এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) যথাসময়ে দাখিল করে কিনা, দাখিল করা তথ্যের সঠিকতা কতটুকু এসব তথ্য যাচাই করতে হবে।

    ঋণ শ্রেণিকরণ, ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও মুনাফা হিসাবায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে পরিপালিত হয়েছে কিনা এসব বিষয়ে তথ্য থাকতে হবে। নিরীক্ষাধীন শাখাগুলোতে অবলোপন করা, পুনঃতফশিলকৃত/, গঠিত ঋণ হিসাব, মওকুফকৃত সুদসংক্রান্ত তথ্য সম্পর্কে পর্যালোচনা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পালিত হয়েছে কিনা তা দেখতে হবে। নিরীক্ষাধীন বছরে মোট অবলোপনকৃত ঋণের পরিমাণ, তা হতে আদায়ের পরিমাণ এবং আদায়ের জন্য ব্যাংক কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো কার্যকর কিনা সে বিষয়ে মতামত দিতে হবে।

    নীতিমালায় বলা হয়, ব্যাংকে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে (যে সময়কালেই সংঘটিত হোক না কেন যদি তা আর্থিক প্রতিবেদনে প্রতিফলিত নাও হয়ে থাকে), বা ব্যাংকের সংরক্ষিত মূলধন আবশ্যক মূলধনের ৫০ শতাংশের নিচে নেমে গেলে বা নামার আশঙ্কা তৈরি হলে, বা পাওনাদারদের পাওনা প্রদানের নিশ্চয়তা বিঘ্নিত হলে অডিট ফার্মকে তা অবিলম্বে বাংলাদেশ ব্যাংককে বিশেষ প্রতিবেদনের মাধ্যমে অবহিত করতে হবে।

    কোনো অডিট ফার্ম ভুল তথ্য দিলে বা প্রকৃত তথ্য আড়াল করলে কেন্দ্রীয় ব্যাংক তাদের তালিকা থেকে বাদ দিতে পারবে। ফলে তারা আর কোনো ব্যাংক অডিট করতে পারবে না। ●

    অকা/ব্যাংখা/সৈই/সকাল/১০ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.