অর্থকাগজ প্রতিবেদন বিশিষ্ট বীমা নির্বাহী অমল কান্তি দাস দ্বিতীয় প্রজন্মের জীবন বীমা কোম্পানি হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেছেন। কোম্পানির পর্ষদ তাঁকে ১ বছরের জন্য নিয়োগ দিয়েছে। বীমা পেশায় ৩৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন শ্রী দাস দেশের রাষ্ট্রাযত্ত জীবন বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন এ ১৯৮৫ সালে বীমা এজেন্ট হিসেবে যোগ দেন। ১৯৮৮ সালে বেসরকারি খাতে পরিচালিত দেশের বৃহত্তম জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ চট্টগ্রামে এজেন্সী ম্যানেজার হিসেবে যোগদান করেন। এরপর ভাইস প্রেসিডেন্ট পদে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ে দীর্ঘ ২৩ বছর কাজ করেন।
চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি এসআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। ২০১৭ সালের ১১ মার্চ এনআরবি গ্লোবাল লাইফের মূখ্য নির্বাহী পদ থেকে অব্যহতি নেন অমল কান্তি দাস। সাড়ে ৬ বছর তিনি বীমা পেশার সঙ্গে সরাসরি তিনি সংপৃক্ত ছিলেন না।
চট্টগ্রামের আনোয়ারা থানার বারখাইন গ্রামে ১৯৬৪ খ্রিষ্টাব্দের ২০ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণকারি সৎ এ বীমা কর্মকর্তার ২ ছেলে ও এক মেয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর পাশ অমল কান্তি দাস বিপত্নীক। তিনি হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড সুষ্ঠভাবে পরিচালনায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও কোম্পানিসহ বীমা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

অকা/জীবীকো/বিকেল, ১৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version