অর্থকাগজ প্রতিবেদন

পুঁজি বাজার বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবু আহমেদ রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এর (আইসিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন । ২ সেপ্টেম্বর তিনি এ পদে যোগদান করবেন। উল্লেখ্য, আবু আহমেদ এর আগে অর্থাৎ ২০০২ সালে কয়েক বছরের জন্য বাংলাদেশ শিল্প ব্যাংক (বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি) চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন।

২৯ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি আইসিবির সাবেক চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়ার স্থলাভিষিক্ত হবেন।

এর আগে গত মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিবির চেয়ারম্যানের পদ ছাড়েন অধ্যাপক সুবর্ণ বড়ুয়া। অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে দেওয়া এক চিঠিতে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন।

অধ্যাপক সুবর্ণ বড়ুয়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের শিক্ষক ছিলেন। 

 অকা/পুঁবা/প্র/সকাল/৩০আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version