Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ২ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আইএমএফের দুটি কিস্তির ১৩০ কোটি ডলার পেয়ে রিজার্ভে স্বস্তির ছোঁয়া

    জুন ২৫, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় ও চতুর্থ কিস্তির মোট ১৩০ কোটি মার্কিন ডলার একসঙ্গে পেয়েছে বাংলাদেশ। এ অর্থ মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হওয়ায় দেশের গ্রোস রিজার্ভ বা মোট রিজার্ভ ফের ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দিনের শেষে গ্রোস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩১ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (BPM6) অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২২ দশমিক ২৫ বিলিয়ন ডলার।
    আইএমএফ পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ নির্ধারণে কিছু নির্দিষ্ট অংশ বাদ দেওয়া হয়, যেমন আইএমএফের বিশেষ ড্রইং রাইটস (SDR), ব্যাংকগুলোর ফরেন কারেন্সি ক্লিয়ারিং হিসাব, এবং আঞ্চলিক মুদ্রা নিষ্পত্তি ব্যবস্থা আকুর বিল। তবে বাস্তবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে বৈদেশিক মুদ্রা ব্যবহারযোগ্য থাকে, তা ব্যয়যোগ্য রিজার্ভ হিসেবে বিবেচিত হয়, যদিও বাংলাদেশ ব্যাংক এ হিসাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বর্তমানে সেই ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ প্রায় ১৭ বিলিয়ন ডলার। এটি দিয়ে বাংলাদেশ প্রায় তিন মাসের বেশি সময়ের আমদানি ব্যয় নির্বাহ করতে পারবে, যা আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপদ স্তর হিসেবে বিবেচিত হয়।
    এর আগে চলতি মাসের শুরুতে, ৪ জুন পর্যন্ত, দেশের মোট রিজার্ভ ছিল ২৬ দশমিক ০৬ বিলিয়ন ডলার এবং আইএমএফের পদ্ধতিতে ২০ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। তখন ব্যয়যোগ্য রিজার্ভ ছিল ১৬ বিলিয়ন ডলারের আশপাশে। নতুন দুই কিস্তির অর্থ যোগ হওয়ায় রিজার্ভের চিত্র কিছুটা উন্নত হয়েছে, যা বৈদেশিক লেনদেনে দেশের সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
    আইএমএফ-এর বোর্ড সভা অনুষ্ঠিত হয় সোমবার বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির প্রধান কার্যালয়ে। সভায় বাংলাদেশকে দেওয়া ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যালোচনার প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের পরপরই দুই কিস্তির অর্থ ছাড় করা হয় এবং তা পরদিন বাংলাদেশের রিজার্ভে যুক্ত হয়।
    বাংলাদেশের রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। তবে কোভিড-পরবর্তী আমদানি ব্যয় বৃদ্ধির সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, দুর্নীতিজনিত অর্থপাচার এবং বৈদেশিক উৎস থেকে অর্থ প্রবাহ কমে যাওয়ায় রিজার্ভ দ্রুতগতিতে কমতে থাকে। দীর্ঘদিন ধরে চলমান বাণিজ্য ঘাটতি এবং চলতি হিসাবের ভারসাম্যহীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একই সঙ্গে টাকার বিপরীতে ডলারের দরপতনে আমদানি ব্যয় বেড়ে গিয়ে কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করতে হয়। একপর্যায়ে রিজার্ভ ২০২৪ সালের প্রথমার্ধে ২০ বিলিয়নের কাছাকাছি নেমে আসে, যা নিয়ে দেশে ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়।
    এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বৈদেশিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ ২০২২ সালের জুলাইয়ে আইএমএফ-এর কাছে ঋণ সহায়তার জন্য আনুষ্ঠানিক আবেদন করে। দীর্ঘ আলোচনার পর ২০২৩ সালে ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করে আইএমএফ, যার মধ্যে এরই মধ্যে তিনটি কিস্তি ছাড় হয়েছে। নতুন এ কিস্তির অর্থ দেশে আসায় সাময়িক স্বস্তি ফিরলেও, টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কাঠামোগত সংস্কার, রাজস্ব আদায়ে দক্ষতা বৃদ্ধি, রপ্তানি বৈচিত্র্য এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দিতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
    বর্তমানে বাংলাদেশ ব্যাংকও রিজার্ভ ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব উপস্থাপন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং রিজার্ভ ব্যবহারে দায়বদ্ধতা বৃদ্ধি করাও কেন্দ্রীয় ব্যাংকের জন্য এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/২৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.