অর্থকাগজ প্রতিবেদন 

বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি হিসেবে যোগ দিয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং নর্দান ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী। আনোয়ার হোসেন চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। প্রায় ৩১ বছরের কর্মজীবনে তিনি জনপ্রশাসন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি  ●

অকা/আখা/ফর/বিকাল/২ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version