Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আন্তঃব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেন কমেছে

    ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৪:২৬ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চার মাসে আন্তঃব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেন কমেছে ৯৫ হাজার ৭২০ কোটি টাকা বা প্রায় ৯৬ হাজার কোটি টাকা। ছাত্র-জনতার জুলাই আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন, পরে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ ও ঋণ প্রবাহ কমে যাওয়া ও ব্যাংকগুলোতে তারল্য সংকটের এ খাতে লেনদেন কমেছে। জুলাই আন্দোলন শুরুর আগে জুনে ব্যাংকগুলোর আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ৭ লাখ ৫০ হাজার ৮৫২ কোটি টাকা। অক্টোবর তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৫ হাজার ১৩২ কোটি টাকায়।
    সূত্র জানায়, আন্তঃব্যাংক লেনদেন কমার কারণে একদিকে যেমন তারল্যের সুষম ব্যবস্থা তৈরি হয়নি, অন্যদিকে দুর্বল ব্যাংকগুলো গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকার জোগান দিতে পারেনি। ব্যাংকগুলো জরুরি প্রয়োজনে এক ব্যাংক অন্য ব্যাংক থেকে সাময়িক সময়ের জন্য ধার করে।
    গত বছরের শুরুর দিকে আন্তঃব্যাংকে ধারের প্রবণতা কম ছিল। কিন্তু ব্যাংকগুলোতে তারল্য সংকট প্রকট হলে মার্চ থেকে আন্তঃব্যাংকে ধারের প্রবণতা বেড়ে যায়। গত বছরের জানুয়ারিতে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ১ লাখ ২৭ হাজার ১০৪ কোটি টাকা। ফেব্রুয়ারিতে হয়েছিল ১ লাখ ২৮ হাজার ২৯৩ কোটি টাকা। মার্চে এই খাতে লেনদেন বেড়ে দাঁড়ায় ৬ লাখ ৩২ হাজার ১০৪ কোটি টাকায়। এক মাসের ব্যবধানে লেনদেন প্রায় ৫ গুণ বেড়ে যায়। ওই সময়ে ব্যাংকগুলোতে তারল্য সংকট প্রকট আকার ধারণ করে। এ কারণে ব্যাংকগুলো জরুরি প্রয়োজনে গ্রাহকদের চাহিদ মেটাতে আন্তঃব্যাংকের ওপর বেশি মাত্রায় নির্ভর হয়ে পড়ে। জুন পর্যন্ত আন্তঃব্যাংকে লেনদেন বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৫০ হাজার ৮৫২ কোটি টাকা। 
    জুলাইয়ে আন্তঃব্যাংক লেনদেন কমে যায়। ওই মাসে লেনদেন কমে দাঁড়ায় ৬ লাখ ৪৫ হাজার ৯৯৩ কোটি টাকায়। ওই মাসে লেনদেন কমেছিল ১ লাখ ৪ হাজার ৮৫৯ কোটি টাকা। আগস্টে লেনদেন আরও কমে দাঁড়ায় ৫ লাখ ৯৩ হাজার ৪৭ কোটি টাকা। জুলাইয়ের তুলনায় আগস্টে লেনদেন কমে ৫২ হাজার ৯৪৬ কোটি টাকা। 
    সেপ্টেম্বরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আন্তঃব্যাংকে লেনদেন আবার কিছুটা বেড়ে দাঁড়ায় ৬ লাখ ৮৬ হাজার ২২০ কোটি টাকা। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে লেনদেন বেড়েছে ৯৩ হাজার ১৭৩ কোটি টাকা। কিন্তু অক্টোবরে লেনদেন আবার কমে যায়। ওই মাসে লেনদেন কমে দাঁড়ায় ৬ লাখ ৫৫ হাজার ১৩২ কোটি টাকা। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে লেনদেন কমেছে ৩১ হাজার ৮৮ কোটি টাকা। তবে নভেম্বর ও ডিসেম্বরে আন্তঃব্যাংকে লেনদেন বেড়েছে বলে জানা গেছে। আন্তঃব্যাংকে লেনদেন ব্যাংকগুলোর একটি স্বাভাবিক প্রক্রিয়া। ●

    অকা/ব্যাংখা/ই/ সকাল, ৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

    গ্রাহক মহাসমাবেশের ঘোষণা
    ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.